• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
Headline
কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষি খাতের নীতি নির্ধারণ করতে হবে: জহির উদ্দিন জলবায়ু পরিবর্তনের ক্ষতি পুরোপুরি এড়ানো সম্ভব নয়: বন ও পরিবেশমন্ত্রী অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্র ও চীনের দক্ষিণ এশিয়ায় ক্ষুধার চাপে সবচেয়ে বিপর্যস্ত পাকিস্তান বিভিন্ন অনিয়মের অভিযোগে পিরোজপুর জেলা হাসপাতালে দুদকের অভিযান ১০ শিল্পীর ২০০০ ঘণ্টার সাধনায় ইশা আম্বানীর পোশাকে রাধাকৃষ্ণের কাহিনি রূপপুরের আলো: জ্বালানি নিরাপত্তা ও স্বনির্ভর অর্থনীতির নতুন দিগন্ত বাদাম খাওয়ার পর পানি পান করা কি ক্ষতিকর? নিয়মিত শরীরচর্চা সুস্থ থাকতে সাহায্য করতে পারে লং মার্চের স্মৃতিচারণ: এক বাটি করে মরিচপানি খেয়ে দুর্গম পর্বতে ওঠা শুরু করেন সেনারা

বিভিন্ন অনিয়মের অভিযোগে পিরোজপুর জেলা হাসপাতালে দুদকের অভিযান

Reporter Name / ২৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
Screenshot

মো. বাবুল শেখ,পিরোজপুর : পিরোজপুর জেলা হাসপাতালে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে দুদক পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি প্রতিনিধিদল এ অভিযান পরিচালনা করে। এ সময় হাসপাতালের বিভিন্ন বিভাগের কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় নথিপত্র চাওয়া হয়।
অভিযানকালে হাসপাতালসংলগ্ন বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে দালালচক্রের তৎপরতার অভিযোগ খতিয়ে দেখা হয়। এ সময় দালালচক্রের সদস্য বলে সন্দেহভাজন কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেন দুদকের কর্মকর্তারা।
এ ছাড়া হাসপাতালের জেনারেটর ব্যবস্থাপনা, রোগীদের সরবরাহ করা খাবারের মান এবং ডেঙ্গু পরীক্ষার সেবার বিষয়েও খোঁজখবর নেওয়া হয়। ডেঙ্গু পরীক্ষার রিপোর্ট পেতে তিন থেকে চার দিন সময় লাগার অভিযোগের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট কার্যক্রম পর্যালোচনা করেন দুদকের প্রতিনিধিদল।
দুদক কর্তৃপক্ষ জানায়, এসব অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
এ বিষয়ে দুদক পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেন বলেন, দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের নির্দেশে পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়েছে। বিভিন্ন ধরনের টেস্ট, বিশেষ করে ডেঙ্গু, বিদ্যুৎ চলে গেলে জেনারেটর ব্যবস্থা, দালালের দৌরত্ব সহ সার্বিক ব্যবস্থাপনা বিষয়ে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযোগের বিষয়গুলি পর্যালোচনা করে দুর্নীতির প্রমাণ পেলে ব্যবস্থা নেয়া হবে।
দুদকের অভিযান সম্পর্কে জানতে পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমানের সঙ্গে সরাসরি কথা বলতে গেলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category