• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
Headline
পাম্পে কমছে না গাড়ির দীর্ঘ সারি, তীব্র গ্যাস সংকটে বিপাকে চালকেরা বাজারে অস্বস্তি, মূল্যস্ফীতিতে ‘স্বস্তি’ খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের ধরলো পুলিশ দেশে আরও ৪টি ইঞ্জিনিয়ারিং কলেজ করা হবে: শিক্ষামন্ত্রী যুদ্ধের কারণেই জ্বালানি সংকট, সরকার দায়ী নয়: রিজভী কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার, তদন্তে সিটিটিসি সরকারি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিতে একসঙ্গে কাজ করার আহ্বান নতুন তথ্যমন্ত্রীর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু প্রাথমিক শিক্ষাব্যবস্থায় নতুন নীতিমালা প্রণয়ন হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন, ১২ ঘণ্টা পর বিয়ে

Reporter Name / ৩৭ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

প্রভাত সংবাদদাতা, গাইবান্ধা: বিয়ের দাবিতে সৌদি প্রবাসী যুবকের বাড়িতে অনশন করেন এক তরুণী। হাতে ছিল বিষের বোতল। বিয়ে না করলে আত্মহত্যার হুমকি দেন। দীর্ঘ ১২ ঘণ্টা অনশনের পর বাধ্য হয়ে কবুল বললেন সৌদি প্রবাসী ওই যুবক। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের অনন্তপুর নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার (১৪ আগস্ট) রাত ১১টা থেকে অনশন শুরু করেন ওই তরুণী।
এলাকাবাসী জানায়, অনন্তপুর নয়াপাড়া গ্রামের তাজুল ইসলামের ছেলে সৌদি প্রবাসী রাশেদুল ইসলামের (৪০) সঙ্গে সুরভি খাতুন (২৬) নামের এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। দীর্ঘ দিনেও বিয়ে না করায় রাশেদুল ইসলামের বাড়িতে অবস্থান নেন ওই তরুণী। তার হাতে ছিল বিষের বোতল। তিনি বিয়ের দাবিতে ওই বাড়িতে অনশন শুরু করেন, বিয়ে না করলে আত্মহত্যা করবেন বলে হুমকি দেন। এ সময় তিনি বাড়ির প্রধান ফটকের সামনে বসে কান্নাকাটি করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, গুমানিগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের (অনন্তপুর নয়াপাড়া গ্রাম) ইউপি সদস্য মাহাতাব মন্ডল।
তিনি মুঠোফোনে বলেন, শুক্রবার রাত ১১টায় তরুণী বিয়ের দাবিতে অনশন শুরু করেন। গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় শনিবার সকালে তাদের বিয়ে সম্পন্ন করা হয়। দীর্ঘ ১২ ঘণ্টা অনশনের পর সৌদি প্রবাসী ওই যুবক কবুল বললেন।
এসব বিষয়ে জানতে চাইলে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, এ বিষয়ে কেউ থানায় অভিযোগ দেয়নি। তবে শনিবার তাদের বিয়ে সম্পন্ন হয়েছে বলে শুনেছি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category