• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
Headline
ইয়েমেনে হুথিদের স্থাপনা লক্ষ্য করে একযোগে ১৩টি বিমান অভিযান সেনাবাহিনীর কেপ ভার্দেতে বাস খাদে পড়ে ২৫ শিশু-কিশোর নিহত আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত: ইন্দোনেশিয়ায় বন্ধ ৮ বিমানবন্দর ট্রাম্পের ম্যাপে নিউ মেক্সিকো হয়ে গেল ‘নিউ আমেরিকা’ পাঠ্যবই থেকে ‘ফিলিস্তিন’ শব্দ বাদ দিতে বলা ব্লেয়ারই এখন গাজার শান্তি পর্ষদে জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় জয়ের পথে কট্টরপন্থী এএফডি বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৬ বিলিয়ন ডলার অর্থনৈতিক মন্দাভাবের মধ্যেও মুনাফায় কেন্দ্রীয় ব্যাংকের কৃষি ঋণ বিতরণ বাড়লেও আদায়ে বড় ধরনের ধাক্কা খাচ্ছে ব্যাংকিং খাত জরুরি রক্ষণাবেক্ষণে সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা বন্ধ

বিরোধীদল সংসদে সুন্দর কথা বলে, আর বাহিরে ৭১’র রূপ ধারণ করে: এ্যানি

Reporter Name / ৮১ Time View
Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, লক্ষ্মীপুর: জাতীয় সংসদের বিরোধীদলের সমালোচনা করে বিএনপির যুগ্ম মহাসচিব ও পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘সংসদে তারা সুন্দর সুন্দর কথা বলে, আর বাহিরে গেলে স্বাধীনতার সময়ের রূপ ধারণ করে।’ তিনি বলেন, তাদের জোটের একজন নেতা একের পর এক রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত অশালীন বক্তব্য দিয়ে আসছে, জামায়াতের শীর্ষ নেতারা কেউ কিছু বলে না। আসলে এরাই শিবির, এরাই জামায়াত, এরাই এনসিপি বলে মন্তব্য করেন এ্যানি।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার লক্ষ্মীপুর জেলা বিএনপি আয়োজিত স্থানীয় আদর্শ সামাদ মাঠে র‌্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিএনপির এ নেতা আরও বলেন, ‘৬ মাসের মধ্যে বিদ্যুৎ, গ্যাস সংকট সমস্যার সমাধান সম্ভব নয়, আরও কিছু সময় না দিয়ে তারা আজ লং মার্চ করছেন এটা কি হিসেবে এখন জায়েজ? তারা আজ ফ্যাসিবাদের মতো রাজনৈতিক বিবেক বর্জিত বক্তব্য দেয়। তারা নির্বাচনের পর থেকে এমন কোনো দিন নেই যে প্রতিবাদ, আন্দোলন ও সভা-সমাবেশ না করেছেন, হুঙ্কার না দিয়েছেন। একটা ধ্বংস স্তূপের মধ্যে আমরা দায়িত্ব নিয়েছি, তুষের আগুনের মতো এখনো জ্বলছি। বাস্তবতাকে মেনে আমাদের আরও সময় দিতে হবে, বিএনপি জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। তাই নির্বাচনের ইশতেহার অনুযায়ী কাজ করে চলেছে।’
এসময় জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপিসহ দলীয় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে একটি র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমুহনীতে গিয়ে শেষ হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category