• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
Headline
সরকারি-বেসরকারি ওয়েবসাইটে পিএইচপি নিরাপত্তার ঝুঁকি, ফের সতর্কতা মালয়েশিয়ার ৩০ সদস্যের প্রতিনিধিদল বাংলাদেশে আসছে সোমবার বিমানের দাম্মাম ও রিয়াদের ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত এখনও বাড়তি দামে কিনতে হচ্ছে রান্নার গ্যাস, আবার বাড়ানোর প্রস্তাব বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছে : শফিকুর রহমান হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেবো না : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ, বাণিজ্য, কর্মসংস্থান, প্রযুক্তি এবং মানবসম্পদ উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পাবে টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির নিশ্ছিদ্র নিরাপত্তায় নিজ বাড়িতে দাফন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী এডিপি বাস্তবায়নে রেকর্ড ধস, প্রথম প্রান্তিকে হার ৩.৮৯%

বিরোধী দলকে শুধু বিরোধিতার জন্য নয়, গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান ডেপুটি স্পিকারের

Reporter Name / ১৬২ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

প্রভাত রিপোর্ট: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, একটি উন্নত ও সমৃদ্ধ জাতি গঠনে বিরোধী দলকে শুধু বিরোধিতার জন্য নয়, দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা পালন করতে হবে। দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত এবং সরকার ও জনগণের মধ্যে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলের দায়িত্বশীল আচরণ গুরুত্বপূর্ণ। সোমবার (৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে নিজ কার্যালয়ে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্য গর্ডান স্টোজোভিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র চর্চায় নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। এই যাত্রা দেশের মানুষের ভাগ্যোন্নয়ন ও অর্থনৈতিক মুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, সংসদ বা আইনসভা জনগণের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত সর্বোচ্চ প্রতিষ্ঠান। গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখা, ক্ষমতার ভারসাম্য বজায় রাখা এবং সরকার ও সাধারণ মানুষের মধ্যে নিবিড় সম্পর্ক স্থাপনে সংসদের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে।
বাংলাদেশের আর্থসামাজিক ও সামগ্রিক উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য উল্লেখ করে কায়সার কামাল বলেন, সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে সরকারি দলের পাশাপাশি বিরোধী দলকেও দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা পালন করতে হবে।
সাক্ষাৎকালে মন্টেনিগ্রো পার্লামেন্টের সদস্য গর্ডান স্টোজোভিক দুই দেশের সংসদীয় অভিজ্ঞতা ও সেরা চর্চা বিনিময়ের ওপর গুরুত্ব দেন। তিনি জানান, বাংলাদেশের মতো মন্টেনিগ্রোর পার্লামেন্টও এককক্ষবিশিষ্ট এবং দেশটির সংসদে মোট সদস্য ৮১ জন।
দুই দেশের আইনসভার মধ্যে সম্পর্ক জোরদার, সংসদীয় চর্চা বিনিময় ও বন্ধুত্ব বাড়াতে ‘পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠনের আগ্রহ প্রকাশ করেন গর্ডান স্টোজোভিক। তার প্রস্তাবে ইতিবাচক মনোভাব প্রকাশ করে ডেপুটি স্পিকার দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করার আশ্বাস দেন।
মন্টেনিগ্রোর সংসদ সদস্য আরও জানান, দেশটির সংসদীয় কমিটিগুলো অত্যন্ত শক্তিশালী। এসব কমিটি সরকারের নির্বাহী বিভাগের কর্মকাণ্ড পর্যালোচনা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে নিবিড়ভাবে কাজ করে। সাক্ষাৎকালে জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category