• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
Headline
প্রায় ৩৫ বছর পর দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি নির্বাচনে এবার হতে যাচ্ছে ভোটের লড়াই সাদপন্থিদের ইজতেমা বন্ধসহ প্রধানমন্ত্রীর কাছে ৯ দাবি জানালো হেফাজত মমতার গাড়িবহরে জুতা ও কাদা নিক্ষেপ, ‘ডাকাতের রানি’ স্লোগান বিলাসবহুল গাড়ি ছেড়ে সাধারণ ব্র্যান্ডে ঝুঁকছেন ধনী ক্রেতারা ট্রাম্প ‘বন্ধু’ হলেও নিজের অবস্থান ‘কঠোর’ করতে জানেন নেতানিয়াহু চীন নির্ভরতা কমাতে লবণ দিয়ে ব্যাটারি তৈরির পথে যুক্তরাষ্ট্র প্রতিনিয়ত জলবায়ু পরিবর্তন হচ্ছে, বেশি ঝুঁকিতে উপকূলীয় এলাকা: তথ্যমন্ত্রী জেট ফুয়েলের দাম বাড়লো ১৫৯ টাকা ৫২ পয়সা আড়াই মাসে ভোটার বেড়েছে তিন লাখ ৯ হাজার : ইসি সচিব পাকিস্তান-তুরস্ককে কঠিন শিক্ষা দেয়ার হুমকি ইয়েমেনের বিদ্রোহীদের

বিলাসবহুল গাড়ি ছেড়ে সাধারণ ব্র্যান্ডে ঝুঁকছেন ধনী ক্রেতারা

Reporter Name / ২ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

প্রভাত ডেস্ক: প্রযুক্তির সমাহার, আরামদায়ক সুবিধা ও আধুনিক সব ফিচারের অনেকটাই এখন বেশ কম দামে পাওয়া যাচ্ছে সাধারণ বাজেটের ব্র্যান্ডগুলোতে। জে ডি পাওয়ার-এর সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, বিলাসবহুল বা প্রিমিয়াম ব্র্যান্ড ছেড়ে সাধারণ ব্র্যান্ডের গাড়ি কেনার দিকে ঝুঁকছেন উচ্চ বাজেটের ক্রেতারা। মূলত সাধারণ ব্র্যান্ডগুলো মানের দিক থেকে এতটাই উন্নত হয়ে উঠেছে যে কেবল একটি নামিদামি লোগো বা ব্যাজের জন্য অতিরিক্ত ২০ হাজার ডলার গুনে গাড়ি কিনতে আর রাজি নন সাধারণ গ্রাহকরা।
সাম্প্রতিক বছরগুলোতে টেসলা এবং চীনা অটোমোবাইল ব্র্যান্ডগুলোর দাপটে বেশ চাপে থাকা মার্সিডিজ, বিএমডব্লিউ কিংবা অডির মতো বিলাসবহুল গাড়ি নির্মাতাদের জন্য এটি নতুন এক উদ্বেগের খবর। গাড়ি বিক্রির বাজারে সাশ্রয়ী মূল্যের গুরুত্ব বেড়ে যাওয়ার কারণেই ঐতিহ্যবাহী ব্যাজের মোহ কমছে।
পরিসংখ্যান বলছে, মোট গাড়ি বিক্রির বাজারে প্রিমিয়াম গাড়ির অংশ কমে ২০২০ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। গবেষণায় দেখা গেছে, বিলাসবহুল এসইউভি ছেড়ে সাধারণ ব্র্যান্ডের গাড়ি বেছে নিয়েছেন ৩২ শতাংশ ক্রেতা। এসব ক্রেতারা যেখানে বিলাসবহুল মডেল ছেড়ে আসতে প্রায় ৭০ হাজার ৬০০ ডলার ব্যয় করতেন, সেখানে নতুন গাড়ির জন্য গড়ে ৫১ হাজার ৫০০ ডলার খরচ করছেন।
বিশেষ করে যাদের বার্ষিক আয় এক লাখ ডলারের কম, এমন পরিবারগুলোর মধ্যেই এই ব্র্যান্ড পরিবর্তনের প্রবণতা সবচেয়ে বেশি। এর মূল কারণ হলো, বিলাসবহুল গাড়িতে যেসব আধুনিক প্রযুক্তি ও সুবিধার দেখা মিলত, তার অধিকাংশই এখন শেভ্রোলে, টয়োটা কিংবা হুন্দাইয়ের মতো সাধারণ ব্র্যান্ডের গাড়িতে পাওয়া যাচ্ছে।
বর্তমানে বিলাস ব্র্যান্ডের গাড়িগুলো বিক্রি করা আগের চেয়ে কঠিন হয়ে পড়েছে। জে ডি পাওয়ারের তথ্য অনুযায়ী, আগস্টে সাধারণ ব্র্যান্ডগুলো যেখানে গাড়ির মূল দামের ওপর গড়ে ৬ শতাংশ মূল্যছাড় দিয়েছে, সেখানে বিলাসবহুল ব্র্যান্ডগুলোকে দিতে হয়েছে প্রায় ৭.৩ শতাংশ।

সূত্র: অ্যাক্সিওস


আপনার মতামত লিখুন :
More News Of This Category