• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

বিশ্বকাপের আগে ইয়ামালকে নিয়ে ভালো সংবাদ পেল স্পেন

Reporter Name / ৭৬ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

প্রভাত স্পোর্টস: বিশ্বকাপ খুব কাছেই, এমন সময়ে লামিনে ইয়ামালের ইনজুরিতে স্পেনের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছিল। ক্লাব ফুটবল মৌসুমের পর্দা নামার আগ মুহূর্তে হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। তবে তার সম্পর্কে পাওয়া সবশেষ খবর দলের কোচ লুইস দে লা ফুয়েন্তে ও দেশের সমর্থকদের হৃদয়ে শান্তি ফিরে এনেছে।
বেশ ভালোভাবে সুস্থ হয়ে উঠছেন ইয়ামাল। আশা করা হচ্ছে, ফিফা বিশ্বকাপে খেলার জন্য সম্পূর্ণ ফিট থাকবেন তিনি। অথচ টুর্নামেন্ট যতই ঘনিয়ে আসছিল, এই তরুণ উইঙ্গারের ইনজুরি নিয়ে উদ্বেগ বাড়ছিল। হ্যামস্ট্রিংয়ের এই ধরনের চোট হালকা হলে এক মাস এবং গুরুতর হলে তিন মাস পর্যন্ত মাঠের বাইরে যেতে হয়।
বিশ্বকাপের আগে ইয়ামালকে নিয়ে অনিশ্চয়তা স্পেনের সেটআপে আতঙ্ক ছড়িয়েছে। মুন্দো দেপোর্তিভো-র প্রতিবেদন স্বস্তি ফিরিয়ে এনেছে, বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের মেডিক্যাল স্টাফরা গত শুক্রবার ক্লাবের ট্রেনিং ফ্যাসিলিটিজে তাকে মূল্যায়ন করেছেন এবং তারা বেশ ইতিবাচক।
শুরুতে ধারণা করা হয়েছিল, ইয়ামালকে ছয় থেকে আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে। কিন্তু তিনি ধারণার চেয়েও দ্রুত সেরে উঠছেন। মেডিক্যাল টিমের বিশ্বাস, কোনো ধরনের জটিলতা ছাড়াই বিশ্বকাপে খেলতে পারবেন এই ফরোয়ার্ড।
ইয়ামাল সুস্থ হলেও ইরাক ও পেরুর বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচে তাকে নামিয়ে ঝুঁকি নিতে চায় না স্পেন। একটা সময় মনে হয়েছিল, উরুগুয়ের বিপক্ষে গ্রুপের তৃতীয় ম্যাচের আগে দেখা যাবে না তাকে। কিন্তু বর্তমান পরিস্থিতি বলছে, আগামী ১৫ জুন কেপভার্দের বিপক্ষে স্পেন তাদের প্রথম বিশ্বকাপ ম্যাচেই ইয়ামালকে দলে পাবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category