• বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
Headline
​তথ্য ও সম্প্রচারমন্ত্রীর ঘোষণা ও সাংবাদিকের মর্যাদা ২৪ ঘণ্টারও কম সময়ে বিক্রি হয়ে গেলো একটি প্যাকেজ টিকিট, যার মূল্য প্রায় ৫০ কোটি টাকা স্পিডের কারণেই পেনাল্টি মিস করেছেন মেসি! আর্জেন্টিনা-মিশর ম্যাচে বিতর্কিত রেফারিং, আনুষ্ঠানিক ব্যাখ্যা দিলো ফিফা বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে নতুন কোচ রাফায়েল মার্কেজকে নিয়োগ দিল মেক্সিকো মেসির কাছ থেকে উপহারও পাবেন ক্লোসা আর্জেন্টাইন তারকাসহ বিশ্বকাপে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৮ ফুটবলার জয়াকে ঘিরেই ফিরছে ‘আজও অর্ধাঙ্গিনী’ শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি ‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি? নির্মাতার ভিন্ন ইঙ্গিত

বিশ্বকাপের আনন্দ বাড়াতে ব্রাজিলে ছুটি ঘোষণা

Reporter Name / ২৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

প্রভাত স্পোর্টস : বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে ব্রাজিল। সেই সাফল্যের আনন্দকে আরও রঙিন করতে বিশেষ সিদ্ধান্ত নিয়েছে দেশটির স্থানীয় প্রশাসন। আগামী সোমবার ব্রাজিলের নকআউট পর্বের ম্যাচ উপলক্ষে সরকারি কর্মচারীদের জন্য ঐচ্ছিক ছুটি ঘোষণা করা হয়েছে।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘোষণা দেন রিওর মেয়র এদুয়ার্দো কাভালিয়েরি। তিনি জানান, অস্থায়ী গভর্নর বিচারপতি রিকার্দো কৌতোর সঙ্গে সমন্বয় করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার শহর ও অঙ্গরাজ্যের সরকারি গেজেটে এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হবে।
কাভালিয়েরি বলেন, ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে ব্রাজিলের উত্তরণ উপলক্ষে আগামী ২৯ জুন, সোমবার দুপুর ২টায় (বাংলাদেশ সময় রাত ১১টা) অনুষ্ঠিতব্য ম্যাচের দিনে পৌর ও অঙ্গরাজ্যের সরকারি দপ্তরগুলোতে ঐচ্ছিক ছুটি কার্যকর থাকবে।
স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপসেরা হিসেবে শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে ব্রাজিল। দাপুটে এই জয়ের পর দেশজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া বিভিন্ন মিমও অনুসারীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন কাভালিয়েরি। এক পোস্টে তিনি মজার ছলে লিখেন, ‘ব্রাজিল নিয়ে আমি যে মিমগুলো পেয়েছি, একবার দেখে নিন।’ এরপর সমর্থকদের উদ্দেশে বার্তা দেন, ‘এখন আপনারা হেক্সা জয়ের স্বপ্ন দেখতেই পারেন!’
আগামী সোমবার রাত ১১টায় নিজেদের নকআউট ম্যাচ খেলবে ব্রাজিল। তবে প্রতিপক্ষ এখনো নিশ্চিত হয়নি। জাপান, সুইডেন কিংবা নেদারল্যান্ডস—এই তিন দলের যেকোনো একটির বিপক্ষে মাঠে নামতে পারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে জাপানই বেশ এগিয়ে থাকছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category