• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
Headline
‘রহস্য’ উন্মোচন, বিজ্ঞানীদের গবেষণায় বারমুডার ভূগর্ভে মিলল বিস্ময়কর গঠন ফিলিস্তিনের পতাকা ওড়ালেন লামিনে ইয়ামাল, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীকে কড়া জবাব স্পেনের প্রধানমন্ত্রীর রিয়ালে বিরোধ, বিতর্কে মুখোমুখি এমবাপ্পে–আরবেলোয়া ওয়ানডেতে ফেরার প্রস্তাবে রাজি হননি মুশফিক ম্যারাডোনাকে বাঁচানো সম্ভব ছিল, আদালতে চিকিৎসকের সাক্ষ্য বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে ফ্রান্স, নেই কামাভিঙ্গা সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের কোচ থাকছেন আনচেলত্তি বিশ্বকাপের শক্তিশালী দল ঘোষণা নিউজিল্যান্ডের প্রথম গোলেই বাজিমাত, ম্যাচডে’র সেরা একাদশে কাভান সুলিভান জয়ের রাতে উত্তাল বার্নাব্যু, নিজের মাঠে দুয়ো পেলেন এমবাপে

বিশ্বকাপের শক্তিশালী দল ঘোষণা নিউজিল্যান্ডের

Reporter Name / ২ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

প্রভাত স্পোর্টস: দীর্ঘ ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও বিশ্বমঞ্চে ফিরছে নিউজিল্যান্ড জাতীয় ফুটবল দল। উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছেন কোচ ড্যারেন বেজলি। নিউজিল্যান্ড দলের মূল ভরসা এবং অধিনায়ক হলেন অভিজ্ঞ স্ট্রাইকার ক্রিস উড। প্রিমিয়ার লিগে খেলা হাতেগোনা কিউই ফুটবলারদের একজন তিনি। এর আগে ১৯৮২ এবং ২০১০ সালের বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও এবার উডের কাঁধে ভর করে প্রথম জয়ের স্বাদ পেতে চায় দলটি।
নিউজিল্যান্ডের এই ২৬ সদস্যের দলে তরুণ এবং অভিজ্ঞদের মধ্যে রয়েছে এক দারুণ সংমিশ্রণ। নটিংহ্যাম ফরেস্টের টাইলার বিনডন এবং সোয়ানসি সিটির মার্কো স্টামেনিচের মতো প্রতিভাবান খেলোয়াড়রা মাঝমাঠ ও রক্ষণভাগে বড় ভূমিকা রাখবেন।

নিউজিল্যান্ডের ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড

গোলরক্ষক: ম্যাক্স ক্রোকম্বে, অ্যালেক্স পলসেন, মাইকেল উড
রক্ষণভাগ: টিম পেইন, ফ্রান্সিস ডি ভ্রিস, টাইলার বিনডন, মাইকেল বক্সাল, লিবারেটো কাকাচ, নান্দো পিজনাকার, ফিন সুরমান, ক্যালান এলিয়ট, টমি স্মিথ।
মাঝমাঠ: জো বেল, মার্কো স্টামেনিচ, অ্যালেক্স রুফার, রায়ান টমাস, লাচলান বেলিস।
আক্রমণভাগ: ম্যাট গারবেট, ক্রিস উড, সারপ্রীত সিং, ইলি জাস্ট, কোস্তা বারবারুসেস, বেন ওয়েন, বেন ওল্ড, ক্যালাম ম্যাককওয়াট, জেসি র‍্যান্ডাল।


আপনার মতামত লিখুন :
More News Of This Category