• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

বিশ্বকাপে হারতে হারতেও জেতার রেকর্ড

Reporter Name / ১২৬ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

প্রভাত স্পোর্টস: বিশ্বকাপে আরেকটি রেকর্ড হলো। ইতোমধ্যে সর্বোচ্চ গোলের রেকর্ড ভেঙে ফেলেছে চলতি আসর। এবার টুর্নামেন্টে হয়ে গেল হারতে হারতে ঘুরে দাঁড়িয়ে জেতার রেকর্ডও! এর মধ্যে বুধবারই দুটি প্রত্যাবর্তনের গল্প লেখা হয়েছে। বুধবার ডিআর কঙ্গোর কাছে পিছিয়ে পড়েও দুই গোলে জিতেছে ইংল্যান্ড। হ্যারি কেইন করেন জোড়া গোল। তারপর রাতেই সেনেগালের কাছে দুই গোলে পিছিয়ে পড়েও নির্ধারিত সময়ে তিন মিনিটে দুই গোলে সমতা ফেরায় বেলজিয়াম, তারপর অতিরিক্ত সময়ে ৩-২ ব্যবধানে তাদের জয়। তাতেই ভেঙে গেছে এক আসরে সবচেয়ে বেশি প্রত্যাবর্তনের রেকর্ড।
এর আগে এই রেকর্ড হয়েছিল ২০০২ সালে। ৯ ম্যাচে পিছিয়ে পড়েও সেবার দলগুলো জিতেছিল। ব্রাজিল জাপানের বিপক্ষে ২-১ গোলে জিতে সেই রেকর্ড ছোঁয়। ইংল্যান্ড জিতে সেই রেকর্ড ভেঙে ফেলে এবং বেলজিয়াম সেই সংখ্যা নেয় ১১ তে। এই আসরে চেক রিপাবলিকের কাছে পিছিয়ে পড়েও ২-১ গোলে জেতে দক্ষিণ কোরিয়া। হাইতি প্রথম গোল করলেও মরক্কো জেতে ৪-২ ব্যবধানে। আইভরি কোস্ট এগিয়ে গেলেও ২-১ ব্যবধানে জার্মানির কাছে হারে। নিউজিল্যান্ড প্রথম গোল দিয়েছিল, কিন্তু মিসর জেতে ৩-১ গোলে। জর্ডানের কাছে পিছিয়ে পড়েও আলজেরিয়া ২-১ এ জেতে। জার্মানরা লিড নিলেও ইকুয়েডর ২-১ গোলে তাদের হারায়। যুক্তরাষ্ট্র প্রথম গোল করলেও ৩-২ গোলে হারে তুরস্কের কাছে। উজবেকিস্তান পিছিয়ে পড়লেও ৩-১ গোলে জেতে ডিআর কঙ্গো। তারপর ব্রাজিল, ইংল্যান্ড ও সবশেষ বেলজিয়াম ঘুরে দাঁড়িয়ে জেতে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category