• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

বিশ্বকাপ থেকে বিদায়ের পর এমবাপের কঠোর আত্মসমালোচনা

Reporter Name / ৮১ Time View
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

প্রভাত স্পোর্টস : বিশ্বকাপে টানা তৃতীয় ফাইনাল খেলার সুযোগ হাতছাড়া করলেন কিলিয়ান এমবাপে। সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে বিদায় নিয়েছে ফ্রান্স। ম্যাচ শেষে দলের পারফরম্যান্সের কঠোর সমালোচনা করেছেন ফরাসি অধিনায়ক। তার মতে, বিশ্বকাপের সেমিফাইনালের উপযোগী ফুটবল খেলতে পারেনি ফ্রান্স।
ফরাসি সংবাদমাধ্যম এম৬-কে দেওয়া সাক্ষাৎকারে এমবাপে বলেন, ‘আমরা যেভাবে খেলতে চেয়েছিলাম, সেভাবে খেলতে পারিনি। কৌশলগত, টেকনিক্যাল কিংবা সামগ্রিক পারফরম্যান্স—সব দিক থেকেই আমরা পিছিয়ে ছিলাম। বিশ্বকাপের সেমিফাইনালে যা করার প্রয়োজন, তা করতে না পারলে জয় পাওয়া সম্ভব নয়।’
স্পেনের খেলার ধরন নিয়ে প্রশংসাও করেন তিনি। এমবাপে বলেন, ‘স্পেন তাদের পরিকল্পনায় অটল ছিল। তারা বলের দখল রেখে ম্যাচের গতি নিয়ন্ত্রণ করতে পছন্দ করে। আমরা শুরু থেকেই তাদের ওপর চাপ সৃষ্টি করতে চেয়েছিলাম, যাতে তারা নিজেদের ছন্দ খুঁজে না পায়। কিন্তু সেই পরিকল্পনা সফল হয়নি।’
পরাজয়ের বড় কারণ তুলে ধরে এমবাপে আরও বলেন, ‘আমরাই তাদের ম্যাচের গতি নিয়ন্ত্রণ করতে দিয়েছি। সেই ভারসাম্য বদলে দেওয়ার দায়িত্ব ছিল আমাদের, কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। প্রেসিংয়ের সময় মাঝমাঠে বারবার তিন বনাম দুই পরিস্থিতি তৈরি হয়েছে। স্পেনের মতো দলের বিপক্ষে এটি সামলানো খুব কঠিন।’
তিনি আরও যোগ করেন, ‘টেকনিক্যাল ভুল ছিল অনেক বেশি, গুরুত্বপূর্ণ সময়ে আমরা তাদের রক্ষণ ভাঙতে পারিনি। ফাবিয়ান রুইজ ও রদ্রি অনেক বেশি সময় ও জায়গা পেয়েছে। আমাদের প্রেসিংয়ে সমন্বয়ের অভাব ছিল। বল ফিরে পাওয়ার পর প্রথম পাস ও প্রথম স্পর্শও বিশ্বকাপের সেমিফাইনালের মানের ছিল না। এসব ভুলই শেষ পর্যন্ত আমাদের হারিয়েছে।’ এই হারে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার সুযোগ হাতছাড়া হয়েছে ফ্রান্সের। সেই আক্ষেপও লুকাননি এমবাপে। ফরাসি অধিনায়ক বলেন, ‘সবাইয়ের মতো আমিও ভীষণ হতাশ। ফাইনালে ওঠা আমাদের স্বপ্ন ছিল। আমরা চেয়েছিলাম পুরো দেশকে নতুন করে স্বপ্ন দেখাতে, ইতিহাস গড়তে। এখন এই হতাশা মাথা নিচু করেই মেনে নিতে হবে।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category