• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
Headline
মরক্কো ও সেউতার মধ্যবর্তী স্থানে সাগরে ভাসমান প্রতিবন্ধক বসাচ্ছে স্পেন হামলা হলে অন্যান্য দেশের জ্বালানিক্ষেত্র ভস্ম করে দেয়ার হুমকি ইরানের যুক্তরাষ্ট্রের আইডাহোতে রেস্তোরাঁয় গুলি, নিহত মস্কোতে রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণ, হতাহত ২৪ সিজেপির কর্মসূচি ভণ্ডুলের পরিকল্পনা সন্ত্রাসীর, প্রেমিকার ফোনে গ্রেপ্তার পেরুতে পর্যটকবাহী উড়োজাহাজ বিধ্বস্ত, ১৩ আরোহীর সবাই নিহত কারখানা বন্ধ করে ব্যবসা ‘গুটিয়ে নিচ্ছে’ এস আলম গ্রুপ দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সীমান্ত বাণিজ্য ফের চালুর প্রস্তাব মিয়ানমারের আসিয়ানে যোগ দেয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব ইরান যুদ্ধের জেরে তেল কোম্পানির রেকর্ড মুনাফা

‘বিশ্বকাপ বিক্রি’র পরিকল্পনা বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানালো এএফসি

Reporter Name / ৫ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

প্রভাত স্পোর্টস: বিশ্বকাপ ফুটবলের মালিকানার অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা থেকে সরে এসেছে ফিফা। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল-খলিফা। তবে ভবিষ্যতে বিশ্ব ফুটবলে প্রভাব ফেলতে পারে—এমন যেকোনো উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যথাযথ আলোচনার কথাও বলেছেন তিনি।
ফিফার পরিকল্পনা ছিল একটি নতুন বাণিজ্যিক ইউনিট গঠন করে এর প্রায় ২০ শতাংশ শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করা। এর মাধ্যমে প্রায় ৪২০ কোটি ডলার তোলার লক্ষ্য ছিল সংস্থাটির। নতুন ইউনিটটি বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক ও পরিচালনাসংক্রান্ত কার্যক্রম দেখভাল করত।
গত মঙ্গলবার প্রস্তাবটি সামনে আসার পরই এএফসিসহ বিভিন্ন আঞ্চলিক কনফেডারেশনের তীব্র বিরোধিতার মুখে পড়ে ফিফা। কনফেডারেশনগুলোর অভিযোগ ছিল, পরিকল্পনাটি ঘোষণার আগে তাদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি এবং এ বিষয়ে তারা আগে থেকে কিছুই জানত না।
চারদিক থেকে সমালোচনার মুখে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানান, সংশ্লিষ্ট সবার মতামত ‘মনোযোগ দিয়ে শোনার পর’ পরিকল্পনাটি থেকে সরে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিদ্ধান্তটি বাতিল হওয়ার পর এএফসির ওয়েবসাইটে প্রকাশিত এক চিঠিতে সংস্থাটির সভাপতি শেখ সালমান বলেন, ‘বিশ্ব ফুটবলে প্রভাব ফেলতে পারে—এমন যেকোনো উদ্যোগ ভবিষ্যতে যেন সময়মতো, স্বচ্ছ ও কার্যকর উপায়ে বিভিন্ন কনফেডারেশন, ফিফা কাউন্সিল, সদস্য অ্যাসোসিয়েশন এবং অন্যান্য অংশীদারের সামনে তুলে ধরা হয় এবং এ নিয়ে যথাযথ আলোচনা করা হয়।’
শেখ সালমান আরও বলেন, ‘বিশ্ব ফুটবলের ভবিষ্যৎ সব সময় যথাযথ আলোচনা, যৌথ সংলাপ এবং ফুটবলের বিদ্যমান কাঠামোর প্রতি শ্রদ্ধা রেখেই গড়ে তোলা উচিত।’ এর আগে গত বৃহস্পতিবার সদস্য সংস্থাগুলোকে পাঠানো এক চিঠিতে শেখ সালমান ফিফার এ প্রস্তাব উত্থাপনের পদ্ধতিকে ‘একেবারেই গ্রহণযোগ্য নয়’ বলে মন্তব্য করেন।
মালয়েশিয়ার কুয়ালালামপুরভিত্তিক এএফসি ফিফার অধীন ছয়টি আঞ্চলিক কনফেডারেশনের একটি। এশিয়া, মধ্যপ্রাচ্য ও অস্ট্রেলিয়া অঞ্চলের জাতীয় দল এবং এই অঞ্চলে ক্লাব পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতা পরিচালনার দায়িত্বে রয়েছে সংস্থাটি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category