• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

বিশ্বকাপ স্কোয়াড থেকে মেক্সিকান ফুটবলারদের বাদ দেয়ার হুমকি

Reporter Name / ২১৩ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

প্রভাত স্পোর্টস: লিগা এমএক্স (মেক্সিকান লিগ) খেলতে ক্লাবে থেকে যাবেন নাকি জাতীয় দলের হয়ে বিশ্বকাপ ক্যাম্পে যোগ দেবেন? এমন কঠিন সমীকরণের মুখে পড়েছে মেক্সিকোর ঘরোয়া লিগের ফুটবলাররা। দেশটির ফুটবল ফেডারেশন সাফ জানিয়ে দিয়েছে, বুধবার রাতের মধ্যে ক্যাম্পে রিপোর্ট না করলে সেই খেলোয়াড়কে বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ দেওয়া হবে।
মেক্সিকো সিটির এই ক্যাম্পটি ফিফার নির্ধারিত আন্তর্জাতিক উইন্ডোর বাইরে অনুষ্ঠিত হচ্ছে। একই সময়ে মেক্সিকান লিগের প্লে-অফ এবং কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের গুরুত্বপূর্ণ ম্যাচ চলায় ক্লাবগুলো তাদের সেরা খেলোয়াড়দের ছাড়তে রাজি না। বিশেষ করে তোলুকা এবং চিভাস ডি গুয়াদালাহারার মতো ক্লাবগুলো তাদের খেলোয়াড়দের ধরে রাখার চেষ্টা করলে ফেডারেশনের সাথে দ্বন্দ্ব চরমে পৌঁছায়।
২০ জন খেলোয়াড়কে নিয়ে আয়োজিত এই ক্যাম্প থেকে অন্তত ১২ জন খেলোয়াড় চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাবেন। মেক্সিকোর প্রধান কোচ হাভিয়ের আগুইরে সংবাদ সম্মেলনে স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি বলেন, ‘যারা আসবে না, তারা বিশ্বকাপের বাইরে থাকবে। এখানে নমনীয় হওয়ার কোনো সুযোগ নেই।’ এদিকে ক্লাবগুলো শেষ পর্যন্ত ফেডারেশনের চাপের কাছে নতি স্বীকার করেছে। চিভাস কর্তৃপক্ষ জানিয়েছে, তারা খেলোয়াড়দের বিশ্বকাপ খেলার স্বপ্ন নষ্ট করতে চায় না, তাই নির্ধারিত সময়েই তাদের ছেড়ে দেওয়া হবে।
মেক্সিকো ১১ জুন এস্তাদিও আসতেকাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে। তার আগে তারা ঘানা, অস্ট্রেলিয়া এবং সার্বিয়ার বিপক্ষে খেলবে প্রস্তুতি ম্যাচ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category