• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
Headline
বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার ক্লাস্টার ফাইন্যান্সিং স্কিমের আওতায় পুন:অর্থায়নের জন্য ডাচ্-বাংলা ব্যাংকের অংশগ্রহণ চুক্তি কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ ঈশ্বরদীতে জমজমাট লিচুর বাজার, খুশি চাষিরা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে ২৮ জনকে পুশইন করলো বিএসএফ পঞ্চগড়ে সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির রাতভর অভিযান জামালপুরে তাপপ্রবাহের পর বৃষ্টি, জনজীবনে স্বস্তি সুন্দরবনে অস্ত্রসহ বনদস্যু বাহিনীর সদস্য গ্রেফতার জাহাজ নির্মাণ শিল্পে স্বনির্ভরতা আনতে সরকারের পূর্ণ সহযোগিতা রয়েছে :নৌবাহিনী প্রধান বরগুনার ডাকবাংলোয় মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধার, শোকে স্তব্ধ এলাকা এখনও পুনর্বাসনে মেসি, অনুশীলনও চালিয়ে যাচ্ছেন একাকী

বিসিবি’র নির্বাচনে লড়বেন ফাহিম, মাসুদ, তামিম ইকবাল

Reporter Name / ২৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

প্রভাত স্পোর্টস: আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ গেল মাসে ভেঙে দেওয়ার পর তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাড-হক কমিটি গঠন করা হয়েছিল। এই কমিটির মূল দায়িত্ব আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করা। আর নির্বাচনের জন্যই নিয়মিত কাজ শুরু করেছে বর্তমান বোর্ড। গেল সপ্তাহে কিছু তথ্যও জানিয়েছিল বিসিবি। এরমধ্যে বিসিবি গঠনতন্ত্রের ১২.৭ অনুচ্ছেদ অনুযায়ী, তিনটি ক্যাটাগরির অধীনে ১৯২ জন কাউন্সিলরের নাম আমন্ত্রণের জন্য সংশ্লিষ্ট সংস্থা, ক্লাব এবং সংগঠনগুলোর তালিকা চূড়ান্ত করে বোর্ড।
বিসিবি এই কাউন্সিলরদের মনোনয়নের জন্য সংশ্লিষ্ট সংস্থা, ক্লাব ও সংগঠনগুলোকে চিঠি পাঠিয়েছে যা ১৬ মে ২০২৬ তারিখের মধ্যে জমা দিতে হবে। যা এর মধ্যে জমা পড়তে শুরু করেছে। এদিকে গতকাল তিন সদস্যের নির্বাচন কমিশনও গঠন হয়েছে। তবে আলোচনা হচ্ছে ঢাকার ক্লাব থেকে কারা হচ্ছেন কাউন্সিলর এবং পরিচালক।
বিশেষ করে মোহামেডান ক্লাব থেকে কে হচ্ছেন কাউন্সিলর। বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, কাউন্সিলর হয়েছেন মাসুদুজ্জামান। এ ছাড়া আলোচনায় ছিলেন মাহবুব আনাম, লোকমান হোসেনও। জানা গেছে লোকমান কাউন্সিলরই হননি এবার। এদিকে আবাহনী থেকে কাউন্সিলর হয়েছেন ফাহিম সিনহা। বর্তমান অ্যাড-হক কমিটি থেকে কমপক্ষে ৭ জন সদস্য নির্বাচন করবেন বলে জানা গিয়েছে। এদিকে জেলা বিভাগ থেকেও চলছে কাউন্সিলর জমা দেয়ার তোড়জোড়। মিনহাজুল আবেদিন নান্নু হয়েছেন চট্টগ্রাম বিভাগীয় থেকে কাউন্সিলর।
ব্রাদার্স ইউনিয়ন থেকে কাউন্সিলর হয়েছেন ইশরাক হোসেন। ওল্ড ডিওএইচএস থেকে হয়েছেন তামিম ইকবাল। রফিকুল ইসলাম বাবু হয়েছেন ইন্দিরা রোড ক্রীড়া চক্রের। প্রাইম ব্যাংকের তানজিল চৌধুরী। যদিও নির্বাচনের আগে এখনো অনেক হিসেবে নিকেশ বাকি রয়েছে। বর্তমান অ্যাড-হক কমিটি থেকে কমপক্ষে ৭ জন সদস্য নির্বাচন করবেন বলে জানা গিয়েছে। এদিকে জেলা বিভাগ থেকেও চলছে কাউন্সিলর জমা দেওয়ার তোড়জোড়। মিনহাজুল আবেদিন নান্নু হয়েছেন চট্টগ্রাম বিভাগীয় থেকে কাউন্সিলর।
এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কাউন্সিলরশিপ জমা দিয়েছেন সিরাজউদ্দিন আলমগীর। সাবেক অধিনায়ক ক্যাটাগরিতে হাবিবুল বাশার, খালেদ মাহমুদ সুজন হয়েছেন কাউন্সিলর। এছাড়া সাবেক ক্রিকেটারদের মধ্যে তালহা জুবায়ের, সৈয়দ রাসেল, নাজমুল ইসলাম, নাফিস ইকবাল ও নাইম ইসলাম কাউন্সিলর হয়েছেন।
এবারের নির্বাচনেও তিন ক্যাটাগরি রয়েছে। যার মধ্যে ক্যাটাগরি এ থেকে লড়বেন জেলা বিভাগের কাউন্সিলররা। সবমিলিয়ে সেখানে ভোটার রয়েছে ৭১টি। এছাড়া ক্যাটাগরি বি থেকে (ঢাকার ক্লাব) কর্তারা, সেখানে ভোটার রয়েছেন ৭৬ জন। এছাড়া ক্যাটাগরি সি থেকে (বিভিন্ন প্রতিষ্ঠান) ভোটার রয়েছেন ৪৫ জন। সবমিলিয়ে ১৯২ জন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category