• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
Headline
যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজসহ ছয় জাহাজে হামলা বিপ্লবী গার্ডের এনবিআর আন্দোলনে শাস্তি পাওয়া ২০ কর্মকর্তার দণ্ড মওকুফ গাবতলী-দাশেরকান্দি রুটের মেট্রো প্রকল্প উঠছে একনেকে ঋণ পরিশোধের ঝুঁকি কমাতে বন্ড পুনঃক্রয় কার্যক্রম চালুর পরামর্শ আইএমএফ ও বিশ্বব্যাংকের যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্কের প্রভাবে বাংলাদেশি পোশাকের দাম কমেছে ২.২৬ শতাংশ গ্যাস সংকটে সিরামিক শিল্পে উৎপাদন খরচ বাড়ছে, রপ্তানি কমছে, বিঘ্নিত সরবরাহ আটলান্টা ইউনাইটেডের সঙ্গে ইন্টার মায়ামির ২ : ২ গোলে ড্র লাউতারো মার্তিনেজের জোড়া গোলে ইন্টার মিলানের জয় বুন্দেসলিগায় শালকের বিপক্ষে গোলশূন্য ড্র বায়ার্ন মিউনিকের মেজর লিগ সকারে বাংলাদেশি বংশোদ্ভুত কাভান সুলিভানের আরেকটি রেকর্ড

বুন্দেসলিগায় শালকের বিপক্ষে গোলশূন্য ড্র বায়ার্ন মিউনিকের

Reporter Name / ৮ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস: বায়ার্ন মিউনিখের যাত্রা থামল। বুন্দেসলিগায় টানা ৪৭ ম্যাচে অন্তত একবার প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছে বায়ার্ন। শনিবার রাতে সেই যাত্রা থামল এমন এক দলের বিপক্ষে, যে দল এবারই জার্মানির শীর্ষ লীগ বুন্দেসলিগায় উঠে এসেছে।
শালকের বিপক্ষে ম্যাচটিতে অবশ্য বায়ার্ন হারেনি, গোলশূন্য ড্র করেছে। তবে এই ড্রয়ে শীর্ষস্থান খুইয়েছে ভিনসেন্ট কোম্পানির দল, ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে অবস্থান পয়েন্ট তালিকার চারে।
বায়ার্ন বুন্দেসলিগায় সর্বশেষ গোল করতে ব্যর্থ হয়েছিল গত বছরের ১৫ ফেব্রুয়ারি। সেদিন বায়ার লেভারকুসেনের সঙ্গে ০-০ গোলে ড্র করেছিল তারা। বুন্দেসলিগায় টানা ৪৭ ম্যাচে গোল করাটা অবশ্য রেকর্ড নয়। রেকর্ডটি বেশ বড়ই। ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে টানা ৮৭ ম্যাচে গোল করে রেকর্ড গড়েছিল বায়ার্ন। টানা ম্যাচে গোলের তালিকায় বায়ার্নের ৪৭ গোলের এই যাত্রা দ্বিতীয়।
সব প্রতিযোগিতা মিলিয়েও বায়ার্নের এক বছরের বেশি সময় ধরে প্রতি ম্যাচে গোল করেছে। সর্বশেষ তারা গোল করতে পারেনি ২০২৫ সালের জুলাইয়ে। ক্লাব বিশ্বকাপে পিএসজির কাছে সেই ম্যাচে ২-০ গোলে হেরেছিল বায়ার্ন।
বাভারিয়ানদের শুধু গোলের ধারাবাহিকতাই থামেনি, ২০২৪ সালের সেপ্টেম্বরের পর এই প্রথম বুন্দেসলিগার শীর্ষে নেই বায়ার্ন। এই সময়ে টানা ৬৭ ম্যাচডেতে শীর্ষে ছিল তারা। বায়ার্নের এই পথচলা থামিয়েছেন শালকের গোলকিপার লোরিস কারিয়ুস। মোট ৫টি সেভ করেছেন এই জার্মান গোলকিপার। তাঁর ক্লিন শিটই বায়ার্নকে গোলহীন রেখেছে।
ম্যাচ শেষে বায়ার্ন কোচ কোম্পানি অবশ্য সুযোগ কাজে না লাগানোয় আফসোস করেছেন, ‘আমাদের সুযোগ ছিল এবং বড় কিছু সুযোগও পেয়েছিলাম। গোলরক্ষককে দু–তিনবার একা পেয়েছিলাম। আক্রমণাত্মক দলের বিপক্ষে খেললে আপনাকে এসব মুহূর্তে গোল করতে হবে। যে পরিমাণ সুযোগ পেয়েছি, তাতে আমরা ম্যাচটি জিততে পারতাম। কিন্তু এটাই ফুটবল।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category