• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
Headline
অর্থনৈতিক অনিশ্চয়তায়ও কারা টিকিয়ে রেখেছেন বিলাসপণ্যের বাজার বাজুসের সিদ্ধান্ত: নতুন অলংকার কিনতে ক্রেতাদের আলাদা করে মজুরি দিতে হবে ঋণ-আমানতের সুদ ব্যবধান কমাতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মানছে না অধিকাংশ ব্যাংক জুলাই-সেপ্টেম্বরে তৈরি পোশাকের নিট রপ্তানি আয় ১১.২ শতাংশ নতুন নতুন প্রকল্প ব্যয় বাড়ছে , তবে আয় বাড়ছে না ২৮ বছর পর ওয়েনের কীর্তি ছুঁলেন ১৮ বছরের এনগুমোহা এবার এএফসির শাস্তি, আপিলের অবস্থা জানেন না আল আমিন ৩১২ বল খেললেন ফিলিপস-মিচেল, ভারতকে হতাশ করে নিউজিল্যান্ডের ড্র স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি নিয়ে ‘বিন্দুমাত্র সন্দেহ নেই’ ভিলিয়ার্সের অলিম্পিক সোনার পদকে সোনা কতটুকু

বেড়ায় আটক ৫ , রাস্তার মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন

Reporter Name / ২৫ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, পাবনা: পাবনার বেড়া উপজেলায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের টানা তিনদিনের সংঘর্ষের ঘটনায় পৌর এলাকায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। বেড়া সিএন্ডবি বাজার এলাকায় পরিস্থিতি স্বাভাবিক থাকলেও বৃশালিখা, পায়না, হাতিগাড়া, সওদাগর ও সান্যাল পাড়া এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় আটক করা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫ সমর্থককে।
রবিবার (২২ নভেম্বর) দুপুরে সরেজমিনে বেড়ার বৃশালিখা গ্রামে গিয়ে দেখা যায়, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বাড়ির পাশে গ্রামটির মূল প্রবেশপথের সড়কটি বাঁশের প্রতিবন্ধক দিয়ে আটকে রাখা হয়েছে। সড়ক ও এলাকার বিভিন্ন জায়গায় পড়ে আছে ইটপাটকেল। গ্রামগুলোর পথঘাট প্রায় জনমানব শূন্য। বন্ধ অলিগলির দোকানপাটও। উদ্ভূত পরিস্থিতিতে পৌর এলাকার অধিকাংশ স্কুলের পরীক্ষা দুই দিনের জন্য স্থগিত করা হয়েছে।
পায়না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে স্কুল থেকে ফিরে যেতে দেখা যায়। শিক্ষার্থীরা জানায়, গত কয়েকদিন ধরে আমরা চরম আতঙ্কে আছি। কখন জানি আবার হামলা হয়। আমরা পড়াশোনাও করতে পারিনি।
বেড়া হাই স্কুলের দুজন শিক্ষার্থী জানায়, নিরাপত্তাহীনতার কারণে স্কুলে পরীক্ষা হয়নি। আমরা জানতাম না, তাই স্কুলে এসেছিলাম। এখন বাড়িতে থাকতেও ভয় হচ্ছে। কখন জানি আবার মারামারি শুরু হয় এই ভয়ে।
এদিকে রাস্তার মোড়ে মোড়ে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন এলাকায় নিরাপত্তা টহল দিচ্ছে।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। এরইমধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫ সমর্থককে আটক করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দু’একদিনের মধ্যে একেবারে স্বাভাবিক হবে বলে আশা করছি।
বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনাল্ট চাকমা বলেন, ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর কিছু বিদ্যালয়ের পরীক্ষা আপাতত স্থগিত রাখা হয়েছে। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীসহ আমরা মাঠে আছি। পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আশা করছি দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে।
পাবনা জেলা বিএনপির সদস্যসচিব মাসুদ খন্দকার বলেন, আওয়ামী লীগ পূর্ব পরিকল্পিতভাবে বেড়াকে অশান্ত করে রেখেছে। কিন্তু আমরা বিএনপিসহ সাধারণ মানুষ শান্ত অবস্থায় আছি। আওয়ামী লীগ লাশের রাজনীতি চাচ্ছে, যাতে তারা আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র করতে পারে। কিন্তু আমরা সেই সুযোগ দেবো না।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার থেকে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মধ্যে বিক্ষোভ মিছিল ও ধাওয়া পাল্টা ধাওয়াকে কেন্দ্র করে বেড়া পৌর এলাকার পায়না, হাতিগাড়া, বৃশালিখা ও সওদাগর পাড়াসহ কয়েকটি মহল্লায় উত্তেজনা বিরাজ করছিল। এসব ঘটনার জেরে দুদিনে উভয় পক্ষের কয়েকটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এসব বিশৃঙ্খলা রোধে শনিবার সকালে স্থানীয় সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশরাফ, স্থানীয় বিএনপির নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে আইন শৃঙ্খলা সভা সম্পন্ন হয়। সভা শেষে হাতিগাড়ায় ওসি নয়ন কুমার সরকার পরিস্থিতি পর্যবেক্ষণে গেলে পরিস্থিতি মোকাবিলায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন উপস্থিত জনতা। এসময় ভিডিও ধারণ করতে গেলে এক সংবাদকর্মীকে লাঞ্ছিত করে তার ক্যামেরা ভাঙচুর করা হয়।
পরে বৃশালিখায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বাড়ির সামনে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী সমর্থকদের মাঝে সংঘর্ষ বাধে। পরে তা আশপাশের কয়েকটি মহল্লায় ছড়িয়ে পড়ে। যা সন্ধ্যায় এসে শেষ হয়। কয়েকদিন ধরে চলা এ ঘটনায় বেশকিছু বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ ও আহতের ঘটনা ঘটলেও এখনো নাম পরিচয় ও সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category