• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

বোলারদের ক্যারিয়ার নিয়ে শঙ্কিত ভারতীয় কোচ গৌতম গম্ভীর

Reporter Name / ৬৮ Time View
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

প্রভাত স্পোর্টস: এক মাসেরও কম সময়ের ব্যবধানে সীমিত ওভারের ক্রিকেটে বোলার-ব্যাটারের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ভারতীয় কোচ গৌতম গম্ভীর। ভারত ও ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে সবমিলিয়ে ৫০১ রান, ৩৩ ছক্কা ও ৪৬টি চারের বাউন্ডারি হয়েছে। বলতে গেলে লড়াইটা হয়েছে ব্যাটার বনাম ব্যাটারের। এরপরই বোলারদের ক্যারিয়ার নিয়ে শঙ্কা প্রকাশ করলেন গম্ভীর।
রাঁচিতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রেয়াস আইয়ারের দল ৫ ‍উইকেটে ২৪৯ রান তোলে। যা অধিনায়ক শাই হোপের সেঞ্চুরি ও শেরফান রাদারফোর্ডের ঝোড়ো ব্যাটিংয়ে ৯ বল এবং ৬ উইকেট হাতে রেখে পেরিয়েছে ক্যারিবীয়রা। এটি টি-টোয়েন্টিতে তাদের সর্বোচ্চ এবং পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ লক্ষ্য তাড়ায় জয়। ফরম্যাটটিতে সর্বোচ্চ ২৫৭ রানের লক্ষ্য তাড়ায় জিতেছিল দক্ষিণ আফ্রিকা।
এর আগে ভারতীয় দল গুয়াহাটিতে ক্যারিবীয়দের বিপক্ষে ৪০৬ রানের লক্ষ্য তাড়ায় ৩৯ বল হাতে রেখেই জিতেছিল। এরপর সর্বশেষ টি-টোয়েন্টিতেও বোলারদের হতাশাগ্রস্ত চেহারা দেখে স্বাগতিক কোচ গৌতম গম্ভীর বলছেন, ‘আপনারা কি ব্যাট-বলের মধ্যে ভালো লড়াই দেখতে চান না? আপনারা যা দেখতে চান, আমরাও ঠিক সেটাই দেখতে চাই। একটি সমান-সমান লড়াই দেখতে চাই। এরা আমাদেরই বোলার, অন্য কারও নয়। তাদের ক্যারিয়ার এখন ঝুঁকির মুখে। এই ড্রেসিংরুমে জায়গা করে নিতে তারা কঠোর পরিশ্রম করেছে। প্রতিযোগিতা যদি সমান-সমান হয়, তবে আমরা আরও ভালো একটি ক্রিকেট ম্যাচ দেখতে পাব।’
বড় লক্ষ্য তাড়ায় নেমে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওভারে দুটি ও পাওয়ার প্লেতে মোট তিনটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। তবে হোপ ও রাদারফোর্ডের বিধ্বংসী দুটি ইনিংসে তাদের লক্ষ্য সহজ করে দেয়। ৪৫ বলে ৬ চার ও ৯ ছক্কায় অপরাজিত ১০২ রানের টর্নেডো ইনিংসে হোপ ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন। এ ছাড়া ৩৭ বলে ৭টি করে চার-ছক্কায় ৮৪ রান করেন রাদারফোর্ড। রোমারিও শেফার্ড শেষদিকে ১৩ বলে ৩টি করে চার-ছক্কায় ৩৪ রান করেন।
টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ লক্ষ্য তাড়ায় ক্যারিবীয়দের জয়ের পর ভারতীয় কোচ বললেন, ‘কোনো পরাজয়কেই হালকাভাবে নেওয়া যায় না। যদি আপনি ক্রমাগত উন্নতি করতে চান, তবে কোনো কিছুই ধামাচাপা দিয়ে রাখতে চাইবেন না। আমরা বিশ্বচ্যাম্পিয়ন দল, তাই উন্নতি করতে চাই। এটি বোলিংয়ের জন্য কঠিন কন্ডিশন, আমরা জানি ফ্ল্যাট উইকেটে শিশির পড়ার পর কী হয়। অবশ্য আমাদের এ থেকে মুক্তির উপায় খুঁজতে হবে। বিশেষ করে পাওয়ার প্লেতে প্রতিপক্ষ পাওয়ার প্লেতে ৫ হারানো সত্ত্বেও। তবে ওয়েস্ট ইন্ডিজ কৃতিত্ব প্রাপ্য, হোপ-শেরফান বিশ্বমানের ব্যাটার।’
যদিও দারুণ গতিময় বোলিংয়ে পরপর দুই উইকেট নিয়ে সফরকারীদের চাপে ফেলেছিলেন মায়াঙ্ক যাদব। তরুণ এই পেসারের প্রশংসা করে গম্ভীর বলছেন, ‘সে একজন ফাস্ট বোলার, তাই তার ফাস্ট বোলারের মতোই বল করা উচিত। সে তো আর স্লো বোলার নয়। ঘণ্টায় ১৫০ কিমি গতিতে বল করার ক্ষমতা থাকলে সেটাই করো, আবার ১২০ কিমি গতিতে করার হলে সেটাই করো। ফাস্ট বোলার হিসেবে খেলার সময় দ্রুত বল করাটা তোমার দায়িত্ব। আর আজ সে সেটাই করেছে এবং সফলও হয়েছে।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category