• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
Headline
বিমানবন্দরে গিয়ে নারী জানতে পারেন, তাঁর ভিসায় আরেকজন ইতালি চলে গেছেন আটক রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমান মন্ত্রী শিশুদের প্রযুক্তি থেকে দূরে নয়, সঠিক ব্যবহার শেখাতে হবে: ববি হাজ্জাজ মধ্যস্থতায় মামলা ৬২% কমেছে, এক বছরে বিচার বিভাগে আশার আলো দেখা যাবে : আইনমন্ত্রী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের কাজে অসন্তুষ্ট হলে মন্ত্রিসভায় নতুন মুখ আনতে পারেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা সরকারি ও বেসরকারি মাধ্যমের হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা যে কারনে ভাইরাল বিটিএস তারকা জিমিন

ব্যতিক্রমী এই লুকে অপু বিশ্বাস, সামাজিক মাধ্যমে ভক্তদের প্রশংসা

Reporter Name / ৫২ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

প্রভাত বিনোদন: সাধারণত শাড়ি কিংবা গাউনে পর্দায় হাজির হলেও এবার কিছুটা ব্যতিক্রমী লুকে ধরা দিয়েছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। সদ্য একগুচ্ছ নতুন ছবিতে টপস পরা আধুনিক লুকে নেটিজেনদের নজর কেড়েছেন এই অভিনেত্রী। সামাজিক মাধ্যমে শেয়ার করেন সেই ছবিগুলো। তাতে দেখা যায়, একটি কালো টপস ও উজ্জ্বল সবুজ রঙের প্রিন্টেড স্কার্ট পরেছেন অপু। আধুনিক ও ক্ল্যাসিক লুকের এই পোশাকে তার আত্মবিশ্বাসী লুক দেখে ভক্তরাও তার প্রশংসায় মজেছেন। এছাড়াও ব্যাকগ্রাউন্ডে থাকা মাটির রঙের দেয়াল পুরো ফটোশুটকে নতুন এক মাত্রা যোগ করেছে। ফেসবুকে ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে অপু বিশ্বাস লিখেছেন, ‘শান্ত থাকো এবং তোমার রাজমুকুট পরিধান করো।’ আর ব্যতিক্রমী এই লুকে নায়িকাকে দেখে সামাজিক মাধ্যমে ভক্তদের প্রশংসার জোয়ার বইছে।
শাড়ি-গাউনের চেনা বৃত্ত ভেঙে অপু বিশ্বাসের এই নতুন লুক ভক্তদের মাঝে নতুন জল্পনা তৈরি করেছে। অনেকে ছবিগুলো শেয়ার করে লিখেছেন, এটা তার আসন্ন সিনেমা ‘দুর্বার’ এর লুক হতে পারে। তবে খোঁজ নিয়ে জানা যায়, সম্প্রতি একটি শো-রুমের ফিতা কাটতে এই সাজে হাজির হয়েছিলেন নায়িকা। যদিও তার নতুন সিনেমার তেমন কোনো অগ্রগতি না দেখা গেলেও প্রায়ই শোরুমে গিয়ে তার ফিতা কাটতে যাওয়ার খবর মেলে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category