• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
Headline
বৃষ্টি, পানি জমা আর এডিসের নতুন আবাস, গ্রামের ডেঙ্গু ছড়িয়ে পড়েছে লালবাগে বন্ধুর বাসার নিচে মাটি খুঁড়ে ব্যবসায়ী মর‌দেহ উদ্ধার ,গ্রেফতার ১ খিলগাঁওয়ের জিরানী খালের পানিতে উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্ত শরিয়াহর দোহাই দিয়ে বাবা-মায়ের অধিকার রক্ষার আইনের বিরোধিতা কেন, প্রশ্ন চিফ হুইপের হাসপাতালে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী এখনও স্বস্তি ফেরেনি রাজধানীর মাছ, মুরগি, ডিম ও সবজির বাজারে জুলাই হত্যা মামলায় সাবেক উপাচার্য কলিমউল্লাহকে গ্রেপ্তার দেখানোর আদেশ কিছু বিষয়ের অপপ্রয়োগের শঙ্কা গণমাধ্যম–সংশ্লিষ্টদের, বিবেচনার আশ্বাস সরকারের হ্যাকিং নিয়ে সংসদ সদস্যদের সতর্ক করলেন চিফ হুইপ পৃথিবীর কোনো জ্যোতিষী ভাবেনি আওয়ামী লীগ পালিয়ে বিদায় নেবে: ধর্মমন্ত্রী

ব্যবসার লাইসেন্স পেতে লাগবে সর্বোচ্চ ১৪ দিন: বাণিজ্যমন্ত্রী

Reporter Name / ১০৫ Time View
Update : বুধবার, ২৪ জুন, ২০২৬

প্রভাত রিপোর্ট: বিনিয়োগের পরিবেশ উন্নত করতে ব্যবসার লাইসেন্স প্রদান প্রক্রিয়া সহজ ও দ্রুত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানিয়েছেন, বর্তমানে লাইসেন্স পেতে যে দীর্ঘসূত্রিতা রয়েছে, তা কমিয়ে সর্বোচ্চ ১৪ দিনের মধ্যে লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করা হবে। বুধবার (২৪ জুন) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, বিনিয়োগের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতার একটি হলো ব্যবসার লাইসেন্স প্রাপ্তির জটিল ও সময়সাপেক্ষ প্রক্রিয়া। এই প্রক্রিয়াকে আরও গতিশীল ও বিনিয়োগবান্ধব করতে সরকার কাজ করছে।
ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, একটি দেশের অর্থনীতির গতি অনেকাংশে এসএমই খাতের সম্প্রসারণের ওপর নির্ভর করে। এ খাতকে আরও শক্তিশালী করতে নতুন করে আরও বিসিক শিল্পপার্ক স্থাপনের পরিকল্পনা রয়েছে। সরকারের লক্ষ্য এসএমই খাতে প্রায় পাঁচ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বিগত সরকার স্বল্প সময়ে বিপুল পরিমাণ ঋণ গ্রহণ করলেও তার প্রতিফলন অর্থনৈতিক উন্নয়নে দৃশ্যমান হয়নি।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি নিয়ে তিনি বলেন, পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সরবরাহ ব্যবস্থার মধ্যবর্তী পর্যায়ে অযৌক্তিক মূল্যবৃদ্ধির সুযোগগুলো বন্ধ করা হবে। একই সঙ্গে আমদানিনির্ভর প্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুত গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।
এদিকে, বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে বিভিন্ন ভোগ্যপণ্য আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে ১৬৭ কোটি ২৪ লাখ টাকায় ২২ হাজার ৫০০ মেট্রিক টন মসুর ডাল, ৩৬৭ কোটি ৯০ লাখ টাকায় ২ কোটি লিটার পাম তেল এবং ২৭৭ কোটি ১৬ লাখ টাকায় ২ কোটি লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত গৃহীত হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category