• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

ব্রাজিলের জার্সিতে আর দেখা যাবে না নেইমারকে , নিশ্চিত করলেন আনচেলত্তি

Reporter Name / ৮১ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস : নরওয়ের কাছে বিশ্বকাপের শেষ ষোলোতে ব্রাজিলের হারের পর নেইমার অবসরের ইঙ্গিত দেন। এবার জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি নিশ্চিত করলেন, সেলেসাওদের জার্সিতে আর দেখা যাবে না তাদের সর্বকালের শীর্ষ গোলদাতাকে।
সরাসরি অবসরের কথা না জানালেও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টের নেইমারের অবসরের দাবি করেছেন ইতালির জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।
সম্প্রতি পরবর্তী ফিফা উইন্ডোর জন্য ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করেন আনচেলত্তি। অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে এই দুটি ম্যাচের দলে জায়গা হয়নি নেইমারের। অনেকেই আঁচ করতে পেরেছেন জাতীয় দলে তার অধ্যায় শেষ। এবার সিএনএন স্পোর্তেসকে এক সাক্ষাৎকারে ইতালিয়ান কোচ বললেন, জাতীয় দলে আর না ফেরার সিদ্ধান্তটা নেইমারের নিজের।
সবশেষ বিশ্বকাপের আগে লম্বা সময় মাঠের বাইরে ছিলেন নেইমার। ইনজুরি জর্জরিত দুঃসময় কাটিয়ে আনচেলত্তির বিশ্বকাপ দলে ডাক পান তিনি। কিন্তু তার ফিটনেসের কারণে সমালোচিত হয়েছিলেন। যদিও আনচেলত্তি তাকে দলে রাখার সিদ্ধান্তকে যথার্থ দাবি করলেন।
আনচেলত্তি নেইমারের অবসরের কথা নিশ্চিত করে বলেছেন, ‘তার মানের কারণেই সেখানে (বিশ্বকাপ দলে) থাকার যোগ্যতা তার ছিল। নেইমার ইতোমধ্যেই নিশ্চিত করেছে যে সে জাতীয় দলে ফিরতে চায় না। নেইমারের বিকল্প হতে পারে না কারণ সে ছিল এক অসাধারণ ও অনন্য প্রতিভা। সুতরাং সে একজন অপরিহার্য খেলোয়াড়। এর আগে নরওয়ের কাছে ব্রাজিলে ম্যাচ হারের পর দলবদল বিষয়ক প্রখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো তার পোস্টে নেইমারের অবসরের কথা জানান। তিনি লেখেন, ‘ব্রেকিং: নেইমার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে নিয়েছেন।’ এরপর নেইমারের বক্তব্যও ক্যাপশনে লেখেন তিনি। সেখানে লেখা, ‘আমি চেষ্টা করেছিলাম, আমি সত্যিই চেষ্টা করেছিলাম। এই মেটলাইফ স্টেডিয়ামেই আমার যাত্রা শুরু হয়েছিল, আর আজ এখানেই আমি শেষ করলাম। সবকিছু এখন শেষ।’
২০১০ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হওয়া নেইমার ব্রাজিলের হয়ে মোট চারটি বিশ্বকাপে অংশ নিয়েছেন। বিশ্বমঞ্চের সোনালি ট্রফি অধরা থাকলেও দেশের হয়ে তার রয়েছে দারুণ সব কীর্তি। ব্রাজিলের জার্সিতে দুটি অলিম্পিক টুর্নামেন্টে অংশ নিয়ে ২০১২ সালে রৌপ্য পদক এবং পরবর্তীতে ২০১৬ সালে দলকে ঐতিহাসিক অলিম্পিক স্বর্ণপদক জেতাতে নেতৃত্ব দেন তিনি।
৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড সেলেসাওদের জার্সিতে ১২৯ ম্যাচে রেকর্ড ৮০টি গোল করে দেশের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসেবে তার বর্ণিল ক্যারিয়ারের ইতি টানলেন। শেষ বিশ্বকাপে ইনজুরি ও ফিটনেস সমস্যার কারণে শুরুর একাদশে নিয়মিত ছিলেন না নেইমার। আসরে মাত্র দুটি ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামার সুযোগ পান তিনি। গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় হাফে মাঠে নামার পর বিদায়ী ম্যাচে নরওয়ের বিপক্ষে যোগ করা সময়ে পেনাল্টি থেকে টুর্নামেন্টে নিজের একমাত্র গোলটি করেন তিনি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category