• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
Headline
যুদ্ধের অবসান এবং সমঝোতা চুক্তি স্বাক্ষরের পর ইরান সরকারের আসল পরীক্ষা ইরানের সঙ্গে ‘বিশ্বাসঘাতক’ যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তি মানবে না ইসরায়েল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ইডির ক্যালিফোর্নিয়ায় যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ মোদিকে সর্বোচ্চ জাতীয় সম্মাননা দিলো স্লোভাকিয়া শুক্রবারের মধ্যেই মার্কিন-ইরান চুক্তি প্রকাশ করতে পারেন ট্রাম্প: ভ্যান্স অনুমোদন পেল ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল বকেয়া পাওনার দাবিতে তেজগাঁওয়ে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ বাংলাদেশ ব্যাংকের প্রচারণা সত্ত্বেও দেশে এখনো নগদ অর্থই লেনদেনের প্রধান মাধ্যম কমেছে আদা-রসুন-পেঁয়াজের দাম; মূল্য তালিকা টানানোর নির্দেশ প্রতিমন্ত্রীর

ব্রাজিলের দুঃসংবাদ, গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার

Reporter Name / ২ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

প্রভাত স্পোর্টস: চোটের কারণে বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচে খেলতে পারেননি নেইমার। মরক্কোর বিপক্ষে সেই ম্যাচে ১–১ ড্র করেছিল ব্রাজিল। এবার কার্লো আনচেলত্তি তাঁকে পরের দুই ম্যাচের দলেও পাচ্ছেন না। এমনকি দলের সঙ্গে থাকলেও বিশ্বকাপে খেলতে পারবেন কি না, এমন সংশয়ও আছে কারও কারও। ৩৪ বছর বয়সী নেইমার গত ১৭ মে সান্তোসের হয়ে খেলায় সময় পায়ের পেশির চোটে পড়েন। ১০ দিন পর ব্রাজিলের ক্যাম্পে যোগ দিলেও এখন পর্যন্ত দলের সঙ্গে অনুশীলন শুরু করতে পারেননি।
ইএসপিএন জানিয়েছে, গ্রুপ পর্বে ব্রাজিলের পরের দুটি ম্যাচেও মাঠে নামতে পারবেন না নেইমার। দলটির পরের দুই ম্যাচ ২০ ও ২৫ জুন যথাক্রমে হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে।
ইএসপিএন সূত্রের বরাতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রে দলের সঙ্গে থাকা নেইমারের আবার মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে। এটি গত সপ্তাহের করা পরীক্ষাটিই। তবে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এখনো ওই পরীক্ষার ফল জানায়নি।
সংবাদ সংস্থা এপি জানিয়েছে, নেইমারের সোমবার অনুশীলনে ফেরার কথা ছিল। কিন্তু তা না করে তিনি পরীক্ষার জন্য হাসপাতালে গেছেন। এটি নেইমারের চোট নিয়ে ধোঁয়াশা আরও বাড়াচ্ছে।
ব্রাজিলের কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, দলের চিকিৎসা বিভাগ নকআউট পর্বের আগে তাঁকে পুরোপুরি ফিট করে তোলার আশা করছে। এর অর্থ হলো, হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দুটি মিস করবেন নেইমার।
মরক্কোর বিপক্ষে ম্যাচের আগে কোচ আনচেলত্তি নেইমারের প্রসঙ্গে বলেছিলেন, ‘নেইমার যত দ্রুত সম্ভব সেরে ওঠার জন্য কঠোর পরিশ্রম করছে। আমাদের প্রত্যাশা, তিনি সুস্থ হয়ে আগামী সপ্তাহে দলের সঙ্গে যোগ দেবেন।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category