• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
Headline
অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টির সেমিফাইনালেই বিদায় বাংলাদেশ এইচপি দলের ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভুত কাভান সুলিভান মেসি একাই করলেন চার গোল, জয়ে ফিরল মায়ামি ১০ ম্যাচের নিষেধাজ্ঞা নিয়ে মুখ খুললেন পারেদেস, প্রশ্ন তুললেন গাভির শাস্তি নিয়ে দুই–তিন দিনেই কেন শেষ হচ্ছে টেস্ট, আথারটনের চোখে তিন কারণ ভিন্ন রঙের দুই চোখে আলোচনায় আর্তেতার ছেলে ব্রাজিল-উরুগুয়ের বিপক্ষে খেলবে ভারত, ‘হিংসা’ হচ্ছে সুনীল ছেত্রীর সালমান শাহ হত্যা: নবমবার পেছালো সিআইডি প্রতিবেদন সড়ক দুর্ঘটনার কবলে তাসনুভা তিশা, বড় ধরনের ক্ষতি ছাড়াই রক্ষা অমিতাভ রেজার নির্দেশনায় বিজ্ঞাপনচিত্রে তাসনিয়া ফারিণ

ব্রাজিল-উরুগুয়ের বিপক্ষে খেলবে ভারত, ‘হিংসা’ হচ্ছে সুনীল ছেত্রীর

Reporter Name / ১ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

প্রভাত স্পোর্টস : প্রায় ২০ বছর আন্তর্জাতিক ফুটবল খেলেছেন ভারতীয় কিংবদন্তি সুনীল ছেত্রী। এখনও তিনি সারা বিশ্বের চতুর্থ সর্বোচ্চ গোলদাতা। তবে কখনও সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল কিংবা উরুগুয়ের বিপক্ষে খেলার সুযোগ পাননি ছেত্রী। ভারত যখন তিন বিশ্বকাপ খেলুড়ে দেশের বিপক্ষে খেলতে যাচ্ছে, তখন স্বাভাবিকভাবে তাদের সাবেক অধিনায়ক জানালেন– ‘হিংসা হচ্ছে’!
ব্রাজিল ও উরুগুয়ের মতো বড় দলের বিপক্ষে হাই-প্রোফাইল প্রীতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন ভারতের বর্তমান প্রজন্মের ফুটবলাররা। ‘ব্লু টাইগার্স’রা আগামী ২৬ সেপ্টেম্বর পানামা, ৩ অক্টোবর ব্রাজিল এবং ৬ অক্টোবর উরুগুয়ের বিপক্ষে স্মরণীয় এসব ম্যাচ খেলবে। উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দুটি কলকাতার সল্ট লেক স্টেডিয়াম এবং পানামার বিপক্ষে ম্যাচটি হবে বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে।
উত্তরসূরীদের অবিস্মরণীয় অভিজ্ঞতা হতে যাওয়া এসব ম্যাচ নিয়ে ভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) এক বিবৃতিতে সুনীল ছেত্রী বলেন, ‘দর্শক হিসেবে আমার একটু হিংসা হচ্ছে। পেশাদার ফুটবলে আমার ২৪–২৬ বছরের ক্যারিয়ার এবং জাতীয় দলের হয়ে প্রায় ২০ বছরে আমি এমন সুযোগ কখনও পাইনি।’
বর্তমান প্রজন্মের ফুটবলারদের নিজেদের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এখন তাদের সময়। দলে অনেক প্রতিভাবান তরুণ আছে। সবাই নিজের সুযোগ পায়, যেমন ২০ বছর আগে আমি আমার সুযোগ পেয়েছিলাম।’ ভবিষ্যতে আবার ভারতীয় জার্সিতে দেখা যাবে কি না– এমন প্রশ্নের জবাবে অবশ্য মজা করে নিজের ফিটনেসের প্রসঙ্গ টানলেন ছেত্রী, ‘আমি মাত্র ২০ মিনিট অনুশীলন করেছি। আমার বয়স এখন প্রায় ৪২, ঠিকমতো দৌড়াতেই পারি না, সংগ্রাম করছি।’
প্রসঙ্গত, সেপ্টম্বর-অক্টোবরে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা আসিয়ান কাপের উদ্বোধনী আসরে অংশ নেওয়ার জন্য ভারতকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ইন্দোনেশিয়াকে আয়োজক ঘোষণা করে ভারতকে স্বাগতিকদের পাশাপাশি সিঙ্গাপুর ও মালয়েশিয়ার সঙ্গে একই গ্রুপে রাখা হয়েছিল। তবে ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচকে অগ্রাধিকার দিতেই ভারত ওই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ায় বলে উল্লেখ করেছে ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’। একই সময়ে দুটি প্রতিযোগিতায় অংশ নেওয়া কার্যত অসম্ভব হয়ে পড়েছিল!


আপনার মতামত লিখুন :
More News Of This Category