• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
Headline
জামায়াত রাজনৈতিকভাবে হঠকারী দল: রাশেদ খাঁন অস্ত্রের তথ্যদাতাকে সরকারিভাবে পুরস্কৃত করা হবে: এসআরবি তারেক রহমানের ভারত সফর, ঢাকা-দিল্লি কূটনৈতিক আলোচনা শুরু: দ্য হিন্দু ডেমরায় ৮৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এআই ,গতি কমানোর আহ্বান ঘরেই খাবার, গ্যাস, বিদ্যুৎ, প্রসাধনী তৈরি করেন সংগীত-কাব্যা দম্পতি ডেঙ্গুতে সীতাকুন্ডে শিশুর মৃত্যু, কান্না মা-বাবার বিশ্ব বাঁশ দিবস , একটি বৈশ্বিক সচেতনতামূলক দিবস ঢাবিকে ‘সিনিয়র মাদ্রাসা’ না বানানোর আহ্বান ফজলুর রহমানের লালমনিরহাট বিজিবি’র মাদকবিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপ এবং গাঁজা জব্দ

ভাঙা ঘরে মানবেতর জীবন,মরিয়ম বেগমের অসহায় দিনযাপন

Reporter Name / ৬৮ Time View
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

নুরুল ইসলাম সুমন,কক্সবাজার : কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের লামার চিরিংগা মুন্সিপাড়ার বাসিন্দা মরিয়ম বেগম ছয়জন বিবাহযোগ্য কন্যা ও এক ছেলে সন্তানকে নিয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তাঁর স্বামী কবির আহমদ দীর্ঘদিন ধরে অসুস্থ ও পঙ্গুত্বের কারণে কর্মক্ষমতা হারিয়েছেন। ফলে পরিবারটি বর্তমানে অন্যের সহায়তার ওপর নির্ভরশীল।
সম্প্রতি টানা বৃষ্টি ও বন্যায় পরিবারের একমাত্র কাঁচা বসতঘরটি ভেঙে পড়েছে। এতে মাথা গোঁজার শেষ আশ্রয়টুকুও হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ভাঙা ঘরের পাশে অস্থায়ীভাবে বসবাস করছেন পঙ্গু কবির আহমদ ও তাঁর পরিবারের সদস্যরা। কান্নাজড়িত কণ্ঠে মরিয়ম বেগম বলেন, “আমার স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ। সংসারে উপার্জনের মতো কেউ নেই। ছয় মেয়েই অন্যের সহযোগিতায় লেখাপড়া করছে। বন্যায় আমাদের একমাত্র ঘরটিও ভেঙে গেছে। এখন আমরা কোথায় থাকব, কীভাবে জীবন চালাব, জানি না।”
তিনি সরকার, প্রশাসন, জনপ্রতিনিধি, সমাজের বিত্তবান ব্যক্তি ও মানবিক সংগঠনগুলোর প্রতি তাঁদের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে চরম দারিদ্র্যের মধ্যে দিন কাটাচ্ছে পরিবারটি। বন্যায় বসতঘর ক্ষতিগ্রস্ত হওয়ায় তাদের দুর্ভোগ আরও বেড়েছে। দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের দাবি জানান তারা।
স্থানীয় সাংবাদিক এ কে এম বেলাল উদ্দীন বলেন, “পরিবারটির দুরবস্থা অত্যন্ত করুণ। দীর্ঘদিন ধরে তারা কষ্টে জীবনযাপন করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত দ্রুত তাদের জন্য একটি নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করা এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করা।”
স্থানীয় প্রবীণ সাংবাদিক বশির আল মামুন বলেন, “একটি অসহায় পরিবার বছরের পর বছর মানবেতর জীবন কাটাচ্ছে। বন্যায় শেষ আশ্রয়টুকুও হারিয়েছে তারা। মানবিক দৃষ্টিকোণ থেকে সরকার, প্রশাসন ও সমাজের বিত্তবানদের দ্রুত এগিয়ে আসা প্রয়োজন।”
এ বিষয়ে স্থানীয় সচেতন মহলও পরিবারটির জন্য জরুরি ত্রাণ, পুনর্বাসন এবং দীর্ঘমেয়াদি সহায়তার ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category