• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
Headline
অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে কচুয়ায় যুবদলের প্রতিবাদ মিছিল টাঙ্গাইলে টিউবওয়েলের পানি পান করে ৩০ শিক্ষার্থী অসুস্থ তিতাসে তুচ্ছ ঘটনা নিয়ে মামা -ভাগিনার মধ্যে সংঘর্ষ, নারীসহ আহত-১০ তিতাসের ৯টি ইউনিয়নের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থ ও চাল বিতরণ ম্যাচ বাকি থাকতেই গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা গোল করেই তাঁর দিকে ছুটলেন মেসি, কে এই সাংবাদিক মেসির ২ ম্যাচে ৫ গোল, আমার ২ বিশ্বকাপে শূন্য : ইব্রাহিমোভিচ অস্ট্রিয়াকে হারানার দিনে মেসির অবিশ্বাস্য চার রেকর্ড হলান্ডের জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে বজ্রপাতের আগে-পরে সেই একই এমবাপ্পে, ফ্রান্সও নকআউটে

ভারতের নির্বাচন পরবর্তী নেতিবাচক শঙ্কা কাটাতে যা করতে বললেন হাসনাত

Reporter Name / ৫৪ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

প্রভাত সংবাদদাতা, কুমিল্লা : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘রাজনৈতিকভাবে সংখ্যালঘু মনে করা হয় তাদের অধিকার রক্ষায় আরও বেশি সচেষ্ট হতে হবে- যেন বৈশ্বিক একটা বার্তা দেয়। আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশকে নেতিবাচকভাবে উপস্থাপনের যে একটা প্রচেষ্টা রয়েছে- আমাদের সম্প্রীতির মধ্য দিয়ে একটি বার্তা দেয়া যে, বাংলাদেশ সব মতের, সব ধর্মের একটি নিরাপদ ভূমি। এটি সুরক্ষা করতে পারলে ভারতের নির্বাচন পরবর্তী নেতিবাচক শঙ্কাটি রয়েছে, তা থাকবে না। তিনি বলেন, মানুষ বলছে আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ের চেয়ে ক্রাইম রিপোর্টগুলো ছিল সব সীমা অতিক্রম করেছে এই সময়ে। মঙ্গলবার (৫ মে) চান্দিনা-দেবিদ্বার মহাসড়কটি প্রশস্তকরণের বিষয়ে স্থানীয় পর্যায়ে অংশীজনদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে কাছে তিনি এ কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘সেবামূলক প্রতিষ্ঠানগুলো অবশ্যই জনগণের হতে হবে। সেবাগ্রহীতা ও সেবাদাতার মাঝখানে কোনও মধ্যস্বত্বভোগী থাকবে না। প্রত্যেকটা নাগরিকের অধিকার রক্ষায় আরও বেশি সচেষ্ট হতে হবে।’
দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের সভাপতিত্বে সভায় সড়কের কৌশলগত বিষয় তুলে ধরেন সড়ক ও জনপথ বিভাগ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী গোলাম মোস্তফা। এ সময় আরও উপস্থিত ছিলেন সড়ক বিভাগ কুমিল্লার উপ-বিভাগীয় প্রকৌশলী সফিকুল ইসলাম ভূঁইয়া, উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ সাইদুল রহমান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category