• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে বাংলাদেশি আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক

Reporter Name / ৭০ Time View
Update : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

প্রভাত স্পোর্টস: ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে শেরফানে রাদারফোর্ডের আউট বড় ধরনের বিতর্ক তৈরি করল, যার কেন্দ্রে আছেন বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত। অনফিল্ড আম্পায়ার আউট দেওয়ার পর ওয়েস্ট ইন্ডিজ ব্যাটার রিভিউ নেন। ডিআরএসেও সিদ্ধান্ত পাল্টায়নি। তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলার সেই সিদ্ধান্ত এখন আলোচনায়।
ঘটনা ৩০তম ওভারের শেষ বলে। নামান ধীরের বলে রাদারফোর্ড কাট করতে চেয়েছিলেন। কিন্তু লোকেশ রাহুল বল লুফে নেন এবং কট বিহাইন্ডের আবেদন করেন। অনফিল্ড আম্পায়ার আঙুল তোলেন। দ্রুত বাঁহাতি ব্যাটার রিভিউ নেন।
রিপ্লেতে বল ব্যাট অতিক্রম করার সময় স্পাইক ধরা পড়ে। বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা আউটের সিদ্ধান্ত জানান। কিন্তু রাদারফোর্ড এই রায়ে সন্তুষ্ট হননি। চোখেমুখে ছিল বিস্ময়। আম্পায়ারের কাছে এই সিদ্ধান্ত নিয়ে অভিযোগ করেন তিনি।
ক্রিকেট ভক্তরাও উইন্ডিজ ব্যাটারের প্রতি সমবেদনা জানায়। অনেকেই বলেছেন, স্পাইকের সময়ে ব্যাট ও বলের মধ্যে ফাঁকা ছিল। মূলত ব্যাট প্যাডে আঘাত করার কারণে স্পাইক হয়েছিল।
রাদারফোর্ড আউট হয়ে গেলেও শাই হোপের অনবদ্য ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেট হারিয়ে ভারতকে হোয়াইটওয়াশ বঞ্চিত করেছে। ১০ বল হাতে রেখে ৩৫২ রানের লক্ষ্য ছুঁয়েছে তারা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category