• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

ভিডিও প্রযুক্তিতে উয়েফার বৈপ্লবিক পদক্ষেপ

Reporter Name / ৫৭ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

প্রভাত স্পোর্টস: ভিডিও প্রযুক্তিকে সুপ্রতিষ্ঠিত করতে একটি বড় পদক্ষেপ নিলো ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (উয়েফা)। ক্লিয়ার লাইন নামের একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে তারা। এর মাধ্যমে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কখন এবং কীভাবে হস্তক্ষেপ করবেন, সেটা যে কেউ জানতে পারবেন।
স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে যে, ক্লিয়ার লাইন প্ল্যাটফর্মটি ইতোমধ্যে সক্রিয় হয়েছে। প্রচুর বিতর্ক সৃষ্টি করা এই প্রযুক্তির কাজ ব্যাখ্যা করার উদ্দেশ্যে এটি তৈরি করা হয়েছে। বিভিন্ন ঘটনা, খেলা, পদ্ধতি ও প্রয়োগের মানদণ্ড সংক্ষেপে তুলে ধরা হয়েছে এর মাধ্যমে।
উয়েফার রেফারি কমিটির প্রধান রবার্তো রসেত্তি বলেন, ‘সবাই যে প্রশ্নটি করছেন তা হলো, কখন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির হস্তক্ষেপ করা উচিত? এটিই মূল বিষয়। কেউই সঠিকভাবে জানে না কখন তাদের এটি করা উচিত।’ তিনি আরও যোগ করেন, ‘প্রায় ৮ বছরের অভিজ্ঞতা, বিভিন্ন ভিএআর ঘটনা এবং ১০০টিরও বেশি স্পষ্ট ভিডিও ক্লিপ বিশ্লেষণ করে আমরা ক্লিয়ার লাইন তৈরি করেছি। এটি এমন একটি নথি যেখানে আমরা ব্যাখ্যা করেছি কখন এবং কীভাবে ভিএআর-এর হস্তক্ষেপ করা উচিত এবং এটি এমনভাবে প্রস্তুত করা হয়েছে যাতে সবাই একটি স্পষ্ট নির্দেশনা পেতে পারে। এটি কেবল রেফারিদের জন্য নয়। বরং সমগ্র ফুটবলের জন্য, খেলোয়াড়, কোচ, ভক্ত ও সাংবাদিকদের জন্য নির্দিষ্ট করে তৈরি।’ রোসেত্তির মতে, সবকিছু সুশৃঙ্খলভাবে সাজাতে সক্ষম, এমন ব্যবস্থার ওপর প্রতিষ্ঠিত হয়েছে ভিএআর-এর ভিত্তি।
উয়েফার আরেক কর্মকর্তা ভেলাস্কো কার্বালো এই বৈপ্লবিক টুলটির কাজ করার পদ্ধতি ব্যাখ্যা করে বলেন, ‘এটি কেবল রেফারিদের জন্য তৈরি কোনো ওয়েব পেজ কিংবা রেফারি সংস্থার জন্য ডিজাইন করা কোনো প্ল্যাটফর্মও নয়।’তিনি আরও বলেন, ‘যেকোনো মানুষের কাছে আমাদের মৌলিক নীতিগুলো ব্যাখ্যা করার জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে। যেকোনো চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের পর আমাদের লাইব্রেরির ক্লিপের সাথে তুলনা করার জন্য আমরা এই প্ল্যাটফর্মটিকে একটি রেফারেন্স হিসেবে দেখতে চাই।’
২০২৬-২০২৭ মৌসুম থেকে উয়েফা এই নির্দেশিকা মেনে চলবে। এর উদ্দেশ্য খুবই স্পষ্ট। ক্ষুদ্র বা সূক্ষ্ম ভুলের চেয়ে কেবল বড় ও স্পষ্ট ভুলগুলোর দিকে মনোযোগ দিয়ে ভিএআরকে কম হস্তক্ষেপকারী এবং আরও বেশি নিখুঁত করে তোলা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category