• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

ভিনিসিয়ুসের সামনে এখনই ঘুরে দাঁড়ানোর সুযোগ

Reporter Name / ১২৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস : রিয়াল মাদ্রিদের তারকাবহুল স্কোয়াডেও অপরিহার্য এক নাম ভিনিসিয়ুস জুনিয়র। ইউরোপীয় ফুটবলে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন বহুবার, জায়গা করে নিয়েছেন রিয়ালের ইতিহাসের অন্যতম আলোচিত খেলোয়াড়দের তালিকাতেও। অথচ নতুন মৌসুমের শুরুতে সেই চেনা ভিনিসিয়ুসকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ফিনিশিংয়ে বারবার ব্যর্থ হচ্ছেন, নষ্ট করছেন সহজ সুযোগও।
গ্রীষ্মের দলবদলে ভিনিসিয়ুসকে নিয়ে আর্সেনালে যাওয়ার গুঞ্জন উঠেছিল। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে হারানোর শঙ্কায় স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন রিয়াল সমর্থকরা। শেষ পর্যন্ত অবশ্য সেই শঙ্কা কাটে। রিয়ালের সঙ্গেই নতুন চুক্তিতে সই করে দলবদলের সব গুঞ্জনের ইতি টানেন ভিনি। কিন্তু ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা কাটলেও মাঠের সমস্যাটা কাটেনি। গত কিছু দিন ধরেই নিজের সেরা ছন্দে নেই ভিনিসিয়ুস। এবার কোচ হোসে মরিনিওর আগমন এবং ভবিষ্যৎ নিশ্চিত হওয়ার পর অনেকেই ভেবেছিলেন, নতুন মৌসুমে আবারও পুরোনো ধার ফিরে পাবেন ভিনি। মাঠে এখন পর্যন্ত তার প্রতিফলন খুব একটা দেখা যায়নি।
সর্বশেষ এলচির বিপক্ষে ম্যাচেও হতাশ করেছেন ভিনিসিয়ুস। গোল করার বেশ কয়েকটি সহজ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। ম্যাচ শেষে নিজের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেছেন তিনি নিজেই।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিনি লিখেছেন, ‘গোল আবার ফিরবে… এত সুযোগ হাতছাড়া করা আমার সঙ্গে মানান সই না। রবিবারেই আমাদের আরেকটা ম্যাচ আছে। হালা মাদ্রিদ!’ অর্থাৎ, নিজের সমস্যাটা ভিনিসিয়ুসও বুঝতে পারছেন। আর তার সামনে এখনই ঘুরে দাঁড়ানোর সুযোগ। কারণ রবিবার মাদ্রিদ ডার্বিতে রিয়ালের প্রতিপক্ষ আতলেতিকো মাদ্রিদ।
এই ম্যাচে ভিনিসিয়ুসের ওপর আলাদা নজর থাকাটাই স্বাভাবিক। আতলেতিকোর বিপক্ষে তার লড়াই বরাবরই বাড়তি উত্তাপ ছড়ায়। নগর প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে এমন এক ম্যাচে নিজের পুরোনো ছন্দ ফিরে পাওয়া ভিনিসিয়ুসের জন্যও হতে পারে গুরুত্বপূর্ণ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category