• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
Headline
বানেশ্বর আমের হাট পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত রাঙ্গামাটিতে পাহাড়ি আমের দাম কমায় ক্রেতা খুশি যুদ্ধের অবসান এবং সমঝোতা চুক্তি স্বাক্ষরের পর ইরান সরকারের আসল পরীক্ষা ইরানের সঙ্গে ‘বিশ্বাসঘাতক’ যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তি মানবে না ইসরায়েল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ইডির ক্যালিফোর্নিয়ায় যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ মোদিকে সর্বোচ্চ জাতীয় সম্মাননা দিলো স্লোভাকিয়া শুক্রবারের মধ্যেই মার্কিন-ইরান চুক্তি প্রকাশ করতে পারেন ট্রাম্প: ভ্যান্স অনুমোদন পেল ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল বকেয়া পাওনার দাবিতে তেজগাঁওয়ে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে বাজেট অনুমোদন

Reporter Name / ৬৪ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

প্রভাত রিপোর্ট : মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। এটি দেশের ৫৫তম বাজেট। বৃহস্পতিবার (১১ জুন) সকালে সংসদ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার এই বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়।
রীতি অনুযায়ী জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের আগে মন্ত্রিপরিষদের এই বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় বাজেটের অনুমোদন দেওয়া হয়।
বিকাল ৩টায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে নিয়ে অধিবেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। পরে অর্থমন্ত্রী সংসদে বাজেট উপস্থাপন করবেন। বর্তমান সরকারের চলতি মেয়াদের ও অর্থমন্ত্রীর প্রথম বাজেট।
২০২৬-২৭ অর্থবছরের বাজেটের আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। যা দেশের ইতিহাসের সর্বোচ্চ বাজেট। এতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। আর বাজেটে মোট ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার ঘাটতি থাকতে পারে।
আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হতে পারে সাড়ে ৬ শতাংশ। এছাড়া মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হতে পারে সাড়ে ৭ শতাংশ।
বাজেটে আগামী (২০২৬-২৭) অর্থবছরের জন্য প্রায় ৩ লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে সরকার। এডিপিতে সরকারের নিজস্ব অর্থায়ন ধরা হয়েছে ১ লাখ ৯৯ হাজার কোটি টাকা। আর ঋণ সহায়তা বা বিদেশি অর্থায়ন ধরা হয়েছে ১ লাখ ১০ হাজার কোটি টাকা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category