• বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
Headline
ফানুস ওড়ানোয় বিশেষ নজরদারি, বৌদ্ধদের দুই উৎসবে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস শারদীয় দুর্গোৎসব ঘিরে খুলনায় এবার ৮১৮টি মন্দিরে পূজা-অর্চনার আয়োজন ব্যালন ডি’অরে নতুন ভোটে মেসির চেয়ে এগিয়ে রোনালদো! ইমরান-পুত্রদের সাক্ষাৎকারের জের, ধারাভাষ্য থেকে বাদ ইংল্যান্ডের দুই কিংবদন্তি! এমিলিয়ানো মার্টিনেজের শারীরিক অবস্থার উন্নতির খবরে স্বস্তি পরিচ্ছন্নতাকর্মীদের পূজার উপহার দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী- ডিএসসিসি প্রশাসক আবারও গ্রেপ্তার ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা সরকারি চাকরিজীবীরা এ মাসেই বাড়তি বেতন পাবেন, আগের হারে ভাতা দেয়া হবে চলতি অর্থবছরে স্থানীয় সরকারের সব নির্বাচন শেষ করা কঠিন : ইসি মাছউদ বাংলাদেশে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: দীনেশ ত্রিবেদী

মরক্কোর ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা এল মানসুরি

Reporter Name / ৪৬ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত ডেস্ক : মরক্কোর ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন মারাকেশের মেয়র ফাতিমা এজ্জাহরা এল মানসুরি। গত সপ্তাহের পার্লামেন্ট নির্বাচনে তার দল জয়ী হওয়ার পর মঙ্গলবার তাকে সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন দেশটির রাজা ষষ্ঠ মোহাম্মদ। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
রাজকীয় মন্ত্রিসভা জানিয়েছে, ৫০ বছর বয়সী এল মানসুরিকে নতুন সরকার গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে তিনি আবাসন মন্ত্রীর দায়িত্বও পালন করেছেন।
নিয়োগের পর টেলিভিশনে দেওয়া বক্তব্যে এল মানসুরি বলেন, তার নিয়োগ ‘সত্যিই ঐতিহাসিক’। তিনি বলেন, প্রথমবারের মতো দেশের ইতিহাসে একজন নারী সরকার পরিচালনার দায়িত্ব নিচ্ছেন। এটি শুধু তার জন্য নয়, সব মরক্কোর নারীর জন্য গর্বের বিষয়।
এল মানসুরির নেতৃত্বাধীন মধ্য-ডানপন্থি অথেনটিসিটি অ্যান্ড মডার্নিটি পার্টি (পিএএম) ৩৯৫ আসনের প্রতিনিধি পরিষদে ৯৭টি আসন পেয়েছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী দলটির চেয়ে ৩১টি বেশি আসন পেলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১৯৮ আসনের অনেক কম রয়েছে তাদের। ফলে অন্য দলগুলোর সঙ্গে জোট গঠন করতে হবে পিএএমকে।
এল মানসুরি বলেন, ‘কাজ আজ থেকেই শুরু হচ্ছে’। প্রথমে নিজেদের দলের মধ্যে আলোচনা হবে, এরপর সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা হবে বলেও জানান তিনি।
ইসলামপন্থী আন্দোলনের বিরুদ্ধে ভারসাম্য বজায় রাখতে বর্তমান রাজকীয় উপদেষ্টা ফুয়াদ আলী এল হিম্মার প্রতিষ্ঠিত পিএএম দলে ২০০৮ সালে যোগ দেন মানসুরি। ২০০৯ সালে মারাকেশের প্রথম নারী মেয়র হিসেবে নির্বাচিত হন তিনি। ছয় বছর পর পদ হারালেও ২০২১ সালে তিনি আবারও মেয়রের দায়িত্ব নেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category