• বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
Headline
হোমনায় দেয়াল ধসে আহত তিন শিক্ষার্থীর বাড়িতে গিয়ে খোঁজ নিলেন ইউএনও দুর্গাপুর দুরন্ত মডেল একাডেমীর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, সনদপত্র ও ক্রেস্ট বিতরন দিল্লির শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি সমর্থন সালমান খানের ‘দ্য ওডিসি’ নিয়ে আস্ত এআই ছবি বানাবেন ইলন মাস্ক তিন হাজার বছরের পুরোনো ইরানি গহনা পরে মালোচনার মুখে অভিনেত্রী জেনডায়া ‘তুমবাড ২’-এর সঙ্গে যুক্ত হয়েছেন আলিয়া, নিশ্চিত করলেন নির্মাতারা এআইয়ের প্রভাবে কাজ হারিয়ে সবজি বিক্রি করছেন অভিনেতা শু পেং ৩০০ কোটি টাকা আয় অক্ষয় কুমার ও প্রিয়দর্শনের ‘ভূত বাংলা’র প্রয়োজনে বেশি বেতন দিয়ে গার্দিওলাকে কোচ করতে চায় ইতালি কাসেমিরোকে দলে নিয়ে তদন্তের মুখে ইন্টার মায়ামি

মাঠে বসেই মেসিদের ‘ঐতিহাসিক জয়’ উপভোগ করলেন নাঈম-নাদিয়া

Reporter Name / ৩০ Time View
Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

প্রভাত বিনোদন : চলমান বিশ্বকাপে ফুটবল জাদুকর লিওনেল মেসিদের খেলা গ্যালারিতে বসে সরাসরি উপভোগ করতে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন দেশের শোবিজ অঙ্গনের অনেক তারকা। সেই তালিকায় আছেন ছোটপর্দার জনপ্রিয় তারকা দম্পতি এফ এস নাঈম ও নাদিয়া আহমেদ। দুজনেই মনে-প্রাণে আর্জেন্টিনার কট্টর সমর্থক। প্রিয় দলের খেলা মিস করতে চান না কেউই। তাই তো আলবিসেলেস্তাদের খেলা দেখতে ইতিমধ্যেই বেশ কয়েকবার স্টেডিয়ামে হাজির হয়েছেন এই তারকা দম্পতি।
এবার বিশ্বকাপের হাইভোল্টেজ ‘রাউন্ড অব সিক্সটিন’-এর ম্যাচে মিসরের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। প্রিয় দলের এমন গুরুত্বপূর্ণ ম্যাচ গ্যালারিতে বসে দেখার সুযোগ হাতছাড়া করেননি নাঈম-নাদিয়া। মাঠে উপস্থিত থেকে সরাসরি উপভোগ করেছেন মেসিদের সেই ঐতিহাসিক জয়।
ম্যাচ শেষে গ্যালারিতে বসে খেলা উপভোগ করার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন এই দম্পতি। ক্যাপশনে উচ্ছ্বাস প্রকাশ করে তারা লেখেন, ‘আমরা কোয়ার্টার ফাইনালে চলে গেছি, অভিনন্দন টিম আর্জেন্টিনা।’
নাঈম-নাদিয়া দম্পতি ছাড়াও এবারের বিশ্বকাপ ফুটবলের সরাসরি খেলা উপভোগ করতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন দেশের আরও অনেক জনপ্রিয় তারকা। তাদের মধ্যে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, সাফা কবির এবং নির্মাতা মোস্তফা কামাল রাজ অন্যতম।


আপনার মতামত লিখুন :
More News Of This Category