• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
Headline
বৃষ্টি, পানি জমা আর এডিসের নতুন আবাস, গ্রামের ডেঙ্গু ছড়িয়ে পড়েছে লালবাগে বন্ধুর বাসার নিচে মাটি খুঁড়ে ব্যবসায়ী মর‌দেহ উদ্ধার ,গ্রেফতার ১ খিলগাঁওয়ের জিরানী খালের পানিতে উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্ত শরিয়াহর দোহাই দিয়ে বাবা-মায়ের অধিকার রক্ষার আইনের বিরোধিতা কেন, প্রশ্ন চিফ হুইপের হাসপাতালে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী এখনও স্বস্তি ফেরেনি রাজধানীর মাছ, মুরগি, ডিম ও সবজির বাজারে জুলাই হত্যা মামলায় সাবেক উপাচার্য কলিমউল্লাহকে গ্রেপ্তার দেখানোর আদেশ কিছু বিষয়ের অপপ্রয়োগের শঙ্কা গণমাধ্যম–সংশ্লিষ্টদের, বিবেচনার আশ্বাস সরকারের হ্যাকিং নিয়ে সংসদ সদস্যদের সতর্ক করলেন চিফ হুইপ পৃথিবীর কোনো জ্যোতিষী ভাবেনি আওয়ামী লীগ পালিয়ে বিদায় নেবে: ধর্মমন্ত্রী

মাদক ব্যবসায়ী ধরাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আটক ৮

Reporter Name / ১১২ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

প্রভাত সংবাদদাতা, মাগুরা: মাগুরার মহম্মদপুরে মাদক ব্যবসায়ী ধরে পুলিশে দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। প্রায় তিন ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। পুলিশ দুই পক্ষের ৮ জনকে আটক করেছে।
রবিবার ২১ (জুন) সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার কানুটিয়া বাজারে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় বাজারের কয়েকটি দোকানপাট ও বসতবাড়িতে ভাঙচুর করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ জুন কানুটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মেহগনি বাগানে বসে উত্তর মৌশা গ্রামের ঝন্টু ফকিরের ছেলে রবি ফকির গাঁজা বিক্রি করছিলেন বলে স্থানীয়রা অভিযোগ করেন। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এ ঘটনার জেরে রবি ফকিরের স্বজনদের সঙ্গে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বাইজিদ হোসেনের নেতৃত্বে একটি পক্ষ কানুটিয়া বাজারে মহড়া দিতে গেলে অপর পক্ষের বাধার মুখে সংঘর্ষ শুরু হয়।
স্থানীয়দের দাবি, বাইজিদের নেতৃত্বে কয়েকশ’ লোকজন বাজারে জড়ো হলে কানুটিয়া ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি মো. লিয়াকত হোসেনের নেতৃত্বাধীন পক্ষ বাধা দেয়। এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় আহতদের মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষে জড়িত সন্দেহে ৮ জনকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category