• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
Headline
শরনখোলায় দখলকৃত জমি উদ্ধার, মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও নতুন বিমানঘাঁটির ঘোষণা এনরিকে–আরতেতা: চ্যাম্পিয়নস লিগ ফাইনালে স্প্যানিশ ইতিহাস চ্যাম্পিয়নস লিগে এবার রিয়াল মাদ্রিদ হওয়ার অপেক্ষায় পিএসজি ‘ব্যাপক চাহিদার কারণে দাম বেশি’, টিকিটের উচ্চমূল্য নিয়ে ফিফা সভাপতি বায়ার্নকে থামিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজি বিশ্বকাপ স্কোয়াড থেকে মেক্সিকান ফুটবলারদের বাদ দেয়ার হুমকি ‘বিদায়ী ম্যাচ পেতে পারেন ধোনি, তবে রয়েছে এক শর্ত’ ডয়েচে ভেলের প্রতিবেদন : দুটি কারণে সৌদি আরব খেলাধুলা থেকে সরে যাচ্ছে একগুচ্ছ নতুন ছবি শেয়ার করে পুরনো স্মৃতিতে ডুব দিলেন প্রভা

ভোলায় যাত্রীবাহী লঞ্চ থেকে বন্দুক-গুলিসহ আটক ১

Reporter Name / ১১ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

প্রভাত সংবাদদাতা, ভোলা: ভোলায় মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে একটি দেশীয় একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা গুলি ও ২ কেজি গাঁজাসহ মো. জাকির হোসেন নামে একজনকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন। মঙ্গলবার (৫ মে) দুপুরে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. আবুল কাশেম এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরের দিকে ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে ঢাকা থেকে আসা এম ভি কর্ণফুলি-১৩ লঞ্চে অভিযান পরিচালনা করা হয়। এসময় লঞ্চের ৩৪৫ নম্বর কেবিনে তল্লাশি করে একটি দেশীয় একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা গুলি ও ২ কেজি গাঁজাসহ মো. জাকির হোসেনকে আটক করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category