• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
Headline
বরগুনার ডাকবাংলোয় মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধার, শোকে স্তব্ধ এলাকা এখনও পুনর্বাসনে মেসি, অনুশীলনও চালিয়ে যাচ্ছেন একাকী প্রস্তুতি ম্যাচে আলজেরিয়ার কাছে হেরে গেলো বিশ্বকাপ ফেভারিট নেদারল্যান্ডস ২০২৬ বিশ্বকাপে সবচেয়ে দামি দল ফ্রান্স, ব্রাজিল ষষ্ঠ ও আর্জেন্টিনা অষ্টম কাতার বিশ্বকাপের সেই ঘটনার পর মার্কিনিওস আর পেনাল্টি শট নেননি বিশ্বকাপের ভেন্যুতে বোতল নেয়া নিষিদ্ধ, সিদ্ধান্ত ফিফার অতিগোপনে প্রস্তুতি ম্যাচ খেলবে ইরান, থাকবে না গণমাধ্যমকর্মীও শাকিরার সঙ্গে ফিফা অফিশিয়াল অ্যালবামে বাংলাদেশের সঞ্জয় ভিন্নধর্মী কাজের সাফল্যে নিজেই বিস্মিত সাদিয়া আয়মান কক্সবাজারে দুই দিনব্যাপী বনলতা এক্সপ্রেসেহ ছয়টি চলচ্চিত্র প্রদর্শিত হবে

মিরপুর শাহ আলী মাজারে হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি এনসিপির

Reporter Name / ১৭ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

প্রভাত রিপোর্ট: দেশের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সময়ে মাজারকেন্দ্রিক হামলা ও ভাঙচুরের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে। এসব ঘটনায় ভক্ত ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে গত দুই বছরে বিভিন্ন মাজারে হামলার সুষ্ঠু তদন্তে একটি নিরপেক্ষ কমিশন গঠনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও সংস্কার বাস্তবায়ন কমিটির উপ-প্রধান সারোয়ার তুষার। তিনি বলেন, ‘‘কুষ্টিয়ার ফিলিপনগরের ঘটনায় বর্তমান ক্ষমতাসীন দলের নেতাদের জড়িত থাকার প্রমাণ মিলেছে। এরপরও অপরাধীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। দোষীদের রাজনৈতিক পরিচয় স্পষ্ট থাকার পরও তাদের আড়াল করতে মব শব্দের ব্যবহার করা হচ্ছে। এভাবে উদোর পিন্ডি বুদোর ঘাড়ে চাপিয়ে সরকার দায় এড়াতে পারে না।’’ শনিবার (১৬ মে) বিকালে রাজধানীর মিরপুরের শাহ আলী মাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক, প্রীতম দাশ, হুমায়রা নূর, ধর্ম ও সম্প্রীতি সেলের আহ্বায়ক তারেক রেজা, শ্রমিক শক্তির আহ্বায়ক মাজহারুল ইসলাম ফকির, কেন্দ্রীয় সদস্য ফাহিম খান পাঠান, জায়েদ বিন নাসের, যুবশক্তির কেন্দ্রীয় নেতা লুৎফর রহমান নয়ন, জাতীয় নারীশক্তির কেন্দ্রীয় নেতা তাহমিনা শারমিন যূথী, মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম আহবায়ক কাজী সাইফুল ইসলাম, শাহ আলী থানার প্রধান সমনয়্বক শফিকুল ইসলাম রানাসহ বিভিন্ন পর্যায়ের নেতারা। এ সময় নেতারা মাজার জিয়ারতের পাশাপাশি আক্রান্তদের সঙ্গে কথা বলেন এবং ঘটনার বর্ণনা শোনেন। এরপর শাহ আলী থানার অফিসার ইনচার্জের সঙ্গে দেখা করে হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category