• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
Headline
অর্থনৈতিক অনিশ্চয়তায়ও কারা টিকিয়ে রেখেছেন বিলাসপণ্যের বাজার বাজুসের সিদ্ধান্ত: নতুন অলংকার কিনতে ক্রেতাদের আলাদা করে মজুরি দিতে হবে ঋণ-আমানতের সুদ ব্যবধান কমাতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মানছে না অধিকাংশ ব্যাংক জুলাই-সেপ্টেম্বরে তৈরি পোশাকের নিট রপ্তানি আয় ১১.২ শতাংশ নতুন নতুন প্রকল্প ব্যয় বাড়ছে , তবে আয় বাড়ছে না ২৮ বছর পর ওয়েনের কীর্তি ছুঁলেন ১৮ বছরের এনগুমোহা এবার এএফসির শাস্তি, আপিলের অবস্থা জানেন না আল আমিন ৩১২ বল খেললেন ফিলিপস-মিচেল, ভারতকে হতাশ করে নিউজিল্যান্ডের ড্র স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি নিয়ে ‘বিন্দুমাত্র সন্দেহ নেই’ ভিলিয়ার্সের অলিম্পিক সোনার পদকে সোনা কতটুকু

মিরসরাইয়ে নির্মাণাধীন তোরণের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু

Reporter Name / ২৩ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, চট্টগ্রাম : চট্টগ্রামের মিরসরাইয়ে নির্মাণাধীন তোরণের ছাদ ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় উপজেলার মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী দিঘিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. বোরহান উদ্দিন (২৮)। সে মঘাদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কাজির তালুক গ্রামের মো. মিয়ার ছেলে।
জানা গেছে, রবিবার সকালে একই উপজেলার মায়ানী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম মায়ানী দিঘিরপাড়া এলাকায় মোজাম্মেল হোসেনের বাড়ির বাউন্ডারি ওয়ালের নির্মাণাধীন তোরণের সেন্টারিং খোলার সময় ধসে অন্তত ১৫ ফিট নিচে ইট কংক্রিটের চাপায় পড়ে যায় মো. বোরহান উদ্দিন। পরে স্থানীয়রা প্রায় এক ঘণ্টার চেষ্টায় উদ্ধার করলেও ততক্ষণে সে মারা যায়। অভিযোগ রয়েছে, তোরণটি নির্মাণে ঢালাই দেওয়া হয় বৃহস্পতিবার সকালে। তিনদিনের মাথায় সেন্টারিং খোলায় তা ধসে পড়ে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় প্রত্যক্ষদর্শী জানান, সকালে কিছু বুঝে উঠার আগে বিকট শব্দে এলাকা কেঁপে উঠে। বের হয়ে দেখি নির্মাণাধীন তোরণটি ভেঙে কাজ করতে আসা এক শ্রমিক সেখানে চাপা পড়ে আছে। প্রায় ১ ঘণ্টার চেষ্টায় তাকে উদ্ধার করা হলেও ততক্ষণে সে মারা যায়। তিনি আরও বলেন, তোরণটি ঢালাই দেওয়া হয় বৃহস্পতিবারে। তিনদিনের মাথায় সেন্টারিং খোলার নিয়ম না থাকলেও কাজের ঠিকাদার উদাসীন হয়ে তা খুলে ফেলতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে।
এ বিষয়ে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ ইয়াকুব বলেন, দুর্ঘটনায় একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে মরদেহ মিরসরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, নির্মাণাধীন গেইট এর তোরণের ছাদ ধসে এক শ্রমিক মারা গেছেন। মরদেহ থানায় আনা হচ্ছে। যদি এ ঘটনায় পরিবার মামলা করতে চায়, তাহলে আমরা মামলা নেব।


আপনার মতামত লিখুন :
More News Of This Category