• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
Headline
কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলামকে সংবর্ধনা অর্থনৈতিক অনিশ্চয়তায়ও কারা টিকিয়ে রেখেছেন বিলাসপণ্যের বাজার বাজুসের সিদ্ধান্ত: নতুন অলংকার কিনতে ক্রেতাদের আলাদা করে মজুরি দিতে হবে ঋণ-আমানতের সুদ ব্যবধান কমাতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মানছে না অধিকাংশ ব্যাংক জুলাই-সেপ্টেম্বরে তৈরি পোশাকের নিট রপ্তানি আয় ১১.২ শতাংশ নতুন নতুন প্রকল্প ব্যয় বাড়ছে , তবে আয় বাড়ছে না ২৮ বছর পর ওয়েনের কীর্তি ছুঁলেন ১৮ বছরের এনগুমোহা এবার এএফসির শাস্তি, আপিলের অবস্থা জানেন না আল আমিন ৩১২ বল খেললেন ফিলিপস-মিচেল, ভারতকে হতাশ করে নিউজিল্যান্ডের ড্র স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি নিয়ে ‘বিন্দুমাত্র সন্দেহ নেই’ ভিলিয়ার্সের

‘মৃত্যুর আগপর্যন্ত দলের জন্য নিজের সামর্থ্যের সবটুকু উজাড় করে দেবো’

Reporter Name / ২৬ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস: সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে হারের হতাশা এখনও কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশ দল। ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন জাতীয় দলের ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। একই সঙ্গে দলের জন্য নিজের সর্বোচ্চটা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
বিশ্বনাথ লিখেছেন, ‘মৃত্যুর আগপর্যন্ত দলের জন্য নিজের সামর্থ্যের সবটুকু উজাড় করে দেবো, যে অবস্থানেই থাকি না কেন। এই ফল মেনে নেওয়া সত্যিই কঠিন।’
দল হিসেবে সমর্থকদের হতাশ করার জন্য গভীর দুঃখ প্রকাশ করে তিনি আরও লিখেছেন, ‘আমরা আপনাদের হতাশ করেছি। তবে আরও শক্তিশালী হয়ে ফিরে আসবো। আপনাদের কাছ থেকে যে পরিমাণ ভালোবাসা পেয়েছি, মাঠের পারফরম্যান্স দিয়ে তার যথাযথ প্রতিদান দিতে চাই।’
নিজের দায়িত্ব ও সামর্থ্য নিয়েও সচেতন বিশ্বনাথ। সমর্থকদের উদ্দেশে তার প্রতিশ্রুতি, ‘দলের জন্য আরও কার্যকর খেলোয়াড় হতে ব্যক্তিগতভাবে সবকিছু করার চেষ্টা করবো। সমর্থক ও দলের জার্সির প্রতি এটি আমার প্রতিশ্রুতি।’
পাকিস্তানের বিপক্ষে ম্যাচে চোট পাওয়া সতীর্থ সাদকে নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন এই ডিফেন্ডার। তার সুস্থতার জন্য সমর্থকদের কাছে দোয়া চেয়ে বিশ্বনাথ লিখেছেন, ‘আমাদের দল এবং সাদের জন্য দোয়া করবেন। সেও কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category