• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক রোমেরো

Reporter Name / ২০৩ Time View
Update : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস: লিওনেল মেসি আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার পর আর্জেন্টিনার অধিনায়ক হবে ক্রিশ্চিয়ান রোমেরো। বিষয়টি নিশ্চিত করেছেন আলবিসেলেস্তেদের কোচ লিওনেল স্কালোনি।
আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবল অধ্যায়ের ইতি টানবেন মেসি। এমন সময়ই দলের নেতৃত্বে পরিবর্তনের ঘোষণা দিয়ে দিলেন স্কালোনি।
এবারের ফিফা উইন্ডোতে বেনিনের বিপক্ষে ওই ম্যাচের আগেও আরও দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ১ অক্টোবর বলিভিয়া আর ৪ অক্টোবর মাঠে নামবে বুরকিনো ফাসোর বিপক্ষে মাঠে নামবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তার আগেই নতুন অধিনায়ক বেছে নিলেন স্কালোনি।
টিওআইসি স্পোর্টসকে আর্জেন্টিনার কোচ বলেন, ‘অধিনায়ক হবে রোমেরো। মেসি ও ওতামেন্ডির পর সে এমনিতেই তৃতীয় অধিনায়ক ছিল। এমিলিয়ানো মার্টিনেজ আছে, সেও আর্মব্যান্ড পরতে পারে। রদ্রিগো ডি পল, যে এই দুটি ম্যাচে থাকবে না, সেও অধিনায়ক হতে পারে। লাওতারো মার্টিনেজও পরতে পারে।’
এবার আনুষ্ঠানিকভাবে এঅধিনায়কত্বের দায়িত্ব পেলেও রোমেরো আগেও আর্জেন্টিনা দলকে নেতৃত্ব দিয়েছেন। দলের নিয়মিত অধিনায়করা না থাকায় এরই মধ্যে তিনবার তিনি অধিনায়ক হিসেবে মাঠে নেমেছেন। ২০২৫ সালে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে চিলির বিপক্ষে ১–০ গোলের গুরুত্বপূর্ণ জয়ে প্রথমবার অধিনায়কের আর্মব্যান্ড পরেন তিনি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category