• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

মেসি জাদুকর, সর্বকালের সেরা খেলোয়াড় : হ্যারি কেইন

Reporter Name / ১৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

প্রভাত স্পোর্টস: লিওনেল মেসির প্রশংসায় লেখা হয়েছে অগণিত শব্দ। তার পায়ের জাদুতে মুগ্ধ হয়েছে পুরো ফুটবল বিশ্ব। তবু বয়সের ভার কিংবা সময়ের পরিবর্তন, কিছুই যেন থামাতে পারেনি আর্জেন্টাইন মহাতারকাকে। এবার সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে বিদায়ের পর ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনও স্বীকার করলেন, মেসি সর্বকালের অন্যতম সেরা ফুটবলার।
আটলান্টায় ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে গোল করতে পারেননি মেসি। তবে একজন খেলোয়াড় হিসেবে দলের জন্য যা কিছু করা সম্ভব, তার সবটাই করেছেন ৩৯ বছর বয়সী এই তারকা। তার দুটি দুর্দান্ত অ্যাসিস্ট থেকেই গোল করেন এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্তিনেজ। তাতেই টানা দ্বিতীয়বার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা।
ম্যাচ শেষে মিক্সড জোনে মেসির প্রশংসায় পঞ্চমুখ হন কেইন। ইংল্যান্ড অধিনায়ক বলেন, ‘বিশ্বের সবচেয়ে বিপজ্জনক খেলোয়াড়দের ক্ষেত্রে এমনটাই হয়। যখন তারা ফাইনাল থার্ডে (প্রতিপক্ষের পেনাল্টি বক্সের কাছাকাছি এলাকা) বল পায়, তখন যেকোনো মুহূর্তে জাদু দেখাতে পারে।’
মেসিকে নিয়ে কেইন আরও বলেন, ‘সে (মেসি) আজ আবার সেটাই করেছে। নিঃসন্দেহে সে সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়। এর পেছনে যথেষ্ট কারণ রয়েছে।’ ম্যাচে ৮৪ মিনিট পর্যন্ত এগিয়ে ছিল ইংল্যান্ড। প্রথমার্ধে গোলশূন্য থাকার পর ৫৫ মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে যায় তারা। তবে শেষ দিকে মেসির নেতৃত্বে ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা। ৮৫ মিনিটে এনজো ফার্নান্দেজ সমতা ফেরান। এরপর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে মেসির নিখুঁত ক্রসে হেড করে লাউতারো মার্তিনেজ জয়সূচক গোল করেন। এগিয়ে থেকেও ম্যাচ হারার হতাশা লুকাননি কেইন। ইংল্যান্ড অধিনায়ক মনে করেন, শেষ দিকে দলের রক্ষণভাগের ভুলই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category