• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
Headline
দ্বিপক্ষীয় বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-হংকং বিনিয়োগ সুরক্ষা চুক্তি স্বাক্ষর লেখাপড়া রেখে বিশ্বের বুকে কোনো জাতি গৌরব অর্জন করতে পারে না : এলজিআরডি মন্ত্রী মেট্রোরেলের ৪৬টি পিয়ারে ফাটল চিহ্নিত: সংসদে জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে সম্বোধনে আর ‘মহামান্য’ ও ‘মাননীয়’ লেখা যাবে না রুল খারিজ, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র করা যাবে না প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও গ্রহণযোগ্য হবে: সিইসি সেপ্টেম্বরের শেষে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পরিবেশদূষণ নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর শিল্পে গ্যাস সংকট ঠেকাতে নতুন এলএনজি টার্মিনাল ১৫০ কূপ খননের পরিকল্পনা রয়েছে : প্রধানমন্ত্রী

মেহেরপুরের তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের ঠেলে দেয়া ৬ জন উধাও

Reporter Name / ৬৮ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

প্রভাত সংবাদদাতা, মেহেরপুর: মেহেরপুরের তেঁতুলবাড়ীয়া সীমান্তে বিএসএফের ঠেলে দেয়া ৬ জন নিখোঁজ হয়েছেন। গত রাতের কোনো এক সময় তারা সীমান্ত থেকে উধাও হন। ভারতীয় বিএসএফ নাকি বাংলাদেশের বিজিবি তাদের সরিয়ে নিয়েছে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। শনিবার (৬ জুন) দিনগত রাত ৩টার পর থেকে তাদের আর সেখানে পাওয়া যাচ্ছে না।
জানা গেছে, শনিবার ভোরে তেঁতুলবাড়ীয়া সীমান্তে ভারত থেকে ৬ জনকে পুশ-ইন করার অপচেষ্টা চালায় বিএসএফ। বিজিবি ও গ্রামবাসীর কড়া প্রতিরোধের মুখে বিএসএফের এ অপচেষ্টা ব্যর্থ হয়। দুই পরিবারের ৬ জনের মধ্যে ৩ জন পুরুষ, ২ জন নারী এবং ১ জন শিশু ছিল।
ভারতে ফিরে যেতে না পেরে তারা কাঁটাতারের বেড়ার পাশে ভারতীয় ভূখণ্ডে অবস্থান নেয়। শনিবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত তারা সীমান্ত মাঠের পাটক্ষেতের পাশে বসে ছিল। বিজিবি ও গ্রামবাসী মানবিক কারণে তাদের শুকনো খাবার ও পানি সরবরাহ করে। তবে ভারতীয় বিএসএফ কাঁটাতারের বেড়া পেরিয়ে তাদের কোনো খোঁজ নেয়নি। এ নিয়ে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। নিরুপায় হয়ে তারা মাঠের মধ্যেই রাত যাপনে বাধ্য হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত বিজিবির সঙ্গে গ্রামের লোকজন সীমান্ত পাহারা দেয়। এরপর রাত ৩টার দিকে ওই ৬ জনকে আর সীমান্তে দেখা যায়নি। তারা বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করেছে নাকি ভারতে ফেরত গেছে, তা নিশ্চিত করে কেউ বলতে পারছে না।
এ বিষয়ে জানতে চাইলে ৪৭ বিজিবি কুষ্টিয়ার সহকারী পরিচালক নুরুল হুদা জানান, রাত ৩টার পর থেকে তাদেরকে আর সীমান্তে পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, বিএসএফই তাদেরকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category