• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

ম্যাচ জিততে না পেরে ভারতের যানজটকে দুষলেন পানামার কোচ

Reporter Name / ২৬৮ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস: সবশেষ বিশ্বকাপে ইংল্যান্ড, ক্রোয়েশিয়ার সঙ্গে খেলা পানামা ভারতে এসেছিল প্রীতি ম্যাচ খেলতে। র‌্যাঙ্কিংয়ে প্রায় একশ ধাপ নিচে থাকা দলকে তারা গোলবন্যায় ভাসাবে, এমনটা প্রত্যাশা করা হচ্ছিল। কিন্তু ম্যাচটি শেষ হয়েছে ১-১ গোলের ড্রয়ে।
ব্রাজিলকে ঘরের মাঠে স্বাগত জানানোর আগে পানামার মতো দলকে জিততে না দেয়া নিশ্চয় উজ্জীবিত রাখছে ভারতকে। কিন্তু প্রত্যাশিত জয় না পাওয়ার জন্য পানামা প্রধান কোচ দুষলেন বেঙ্গালুরুর তীব্র যানজট ও ক্লান্তিকর ভ্রমণ ব্যবস্থাপনাকে।
বেঙ্গালুরুর ভয়াবহ যানজট ঠেলে স্টেডিয়ামে যেতে দুই ঘণ্টা বাসে বসে থাকতে হয়েছিল পানামা দলকে। ম্যাচের আগের ভোগান্তির কথা তুলে ধরে মাঠের বাইরের আয়োজন নিয়ে অসন্তুষ্টি জানালেন কোচ থমাস ক্রিস্টিয়ানসেন।
ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে পানামার কোচ বলেন, ‘আমি চাই না এটাকে কোনো অজুহাত বলে মনে হোক, কিন্তু যানজটের মধ্যে দিয়ে দুই ঘণ্টা বাসে করে স্টেডিয়ামে পৌঁছানো সহজ কাজ নয়। এখানে আসার আয়োজন এবং যাতায়াতও বেশ জটিল ছিল। ভবিষ্যতে এই ধরনের চুক্তিতে স্বাক্ষর করার সময় আমাদের আরও বিচক্ষণ হতে হবে। আমি চাই না এটাকে কোনো অজুহাত বলে মনে হোক, কিন্তু মাঠের ভেতরে ও বাইরে বিষয়গুলো সামলানোর ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে। কারণ আমাদের খেলোয়াড়রা এর চেয়ে ভালো কিছু পাওয়ার যোগ্য।’
আগামী ৩ অক্টোবর কলকাতায় হবে ভারত বনাম ব্রাজিল ম্যাচ। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা যেন কোনো ধরনের ভোগান্তির শিকার না হয়, সেই ব্যাপারে নিশ্চয় এখন থেকেই বিশেষ পরিকল্পনা করবে আয়োজকরা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category