• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
Headline
তৃণমূলের বিধায়কপ্রার্থীকে মাটিতে ফেলে পেটালেন বিজেপির সমর্থকেরা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের কয়েক শ কোটি ডলারের সামরিক সরঞ্জাম ধ্বংস পশ্চিমবঙ্গে বিজেপির জয়: ‘প্রতিশোধ নয়, পরিবর্তনের’ ডাক প্রধানমন্ত্রী মোদির বিজেপি অনৈতিক জয় পেয়েছে : মমতা বন্দ্যোপাধ্যায় চীনের আতশবাজির কারখানায় বিস্ফোরণ, ২১ জন নিহত হরমুজ পার হওয়ার মার্কিন প্রচেষ্টার ‘কঠোর’ জবাব দেয়া হবে: ইরান সোনার দাম কমেছে ভরিতে ২,১৫৮ টাকা তিন সাবসিডিয়ারি কোম্পানি একীভূতকরণে বিএসইসির অনুমোদন পেল ইন্ট্রাকো তেলের উত্তোলন বাড়ানোর ঘোষণা ওপেক প্লাস জোটের ৭ দেশের বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে নাজিরপুরে বিক্ষোভ সমাবেশ

ম্যানসিটি – এভারটন ৩-৩ গোলে ড্র, আর্সেনালের স্বস্তি

Reporter Name / ১ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

প্রভাত স্পোর্টস: ইংলিশ প্রিমিয়ার লিগে ২২ বছরের শিরোপা খরা কাটানোর সমীকরণ আর্সেনালের জন্য সহজ হয়ে গেল। মৌসুমের বাকি তিন ম্যাচ জিতলেই হবে। তাদের জন্য হিসাব সহজ করে দিয়েছে এভারটন। তারা শিরোপার আরেক দাবিদার ম্যানসিটিকে রুখে দিয়েছে। ঠিক রুখে দেয়নি, বরং তারা জয়বঞ্চিত হওয়ার আফসোসে পুড়েছে। যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে জেরেমি ডকুর গোলে হার এড়াতে পেরেছে ম্যানসিটি। তার আগে দ্বিতীয়ার্ধে ১৪ মিনিটের ব্যবধানে তিন গোল করে ৩-১ ব্যবধানে এগিয়ে গিয়েছিল এভারটন। ম্যাচটি শেষ হয়েছে ৩-৩ গোলের ড্রয়ে। হিল ডিকিনসনে দুই পয়েন্ট হারিয়ে বড় ক্ষতি হয়ে গেল ম্যানসিটির।
আর্সেনালের সঙ্গে ম্যানসিটির ব্যবধান এখন পাঁচ পয়েন্টের। ৩৫ ম্যাচে ৭৬ পয়েন্ট গানারদের। এক ম্যাচ কম খেলে ৭১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানসিটি। বাকি তিন ম্যাচ জিতলে চ্যাম্পিয়ন হবে আর্সেনাল।
নাটকীয় রাতে ডকুর প্রথম গোলে সিটি হাফ টাইমে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল। কিন্তু এভারটন দারুণ জবাব দেয়। ৬৮ মিনিটে সিটি ডিফেন্ডার মার্ক গুয়েহির ভুল ব্যাকপাসে বল পেয়ে গোল করেন স্বাগতিক দলের বদলি খেলোয়াড় থিয়েরনো বারি। জেক ও’ব্রায়ানের হেডে এভারটন পাঁচ মিনিট পর দ্বিতীয় গোল করে। বারির দুই নম্বর গোলে ৩-১ ব্যবধানে লিড নেয় স্বাগতিকরা।
সিটি ফিরে আসার ইঙ্গিত দেয় আর্লিং হালান্ডের গোলে। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ডকু করেন সমতাসূচক গোল। তাতে এভারটন কোচ ডেভিড ময়েস ক্যারিয়ারে প্রথমবার পেপ গার্দিওলার বিপক্ষে জয় বঞ্চিত হন। ম্যানসিটি হার এড়ালেও শিরোপার দৌড়ে আর্সেনাল বেশ বড় ধাপ ফেলল।
৪৩ মিনিটে ডকুর অসাধারণ এক গোল! বক্সের প্রান্তে বল ডান পায়ে নিয়ন্ত্রণে নিয়ে তিনি বাঁ পায়ে নেন। তারপর পিকফোর্ডকে পরাস্ত করে বাঁকানো শটে টপ কর্নারে বল জড়িয়ে দেন। ৬৫ মিনিটে এনদিয়ায়ের একটি শট দারুণভাবে রুখে দেন সিটি কিপার জিয়ানলুইজি দোনারুমা। তিন মিনিট পর বক্সের মধ্যে গুয়েহির ভুল ব্যাকপাস। যেন সতীর্থকে পাস দিলেন। সিটি সেন্টার ব্যাকের এই মারাত্মক ভুলের সুযোগ নিয়ে সহজেই ব্যারি দোনারুমাকে পরাস্ত করেন। কিন্তু তিনি অফসাইডে থাকায় গোলটি প্রথমে বাতিল হয়। পরে রিপ্লেতে দেখা যায় বল যখন খেলায় ছিল তখন তিনি অফসাইডে থাকলেও ডিফেন্ডারের কাছে পৌঁছানোর সময় অনসাইডে ছিলেন। রেফারি গোলের রায় দেন।
৭৩ মিনিটে ডান দিক থেকে কর্নার কিক নেন গার্নার। হালান্ডকে ছাপিয়ে ও’ব্রায়ান লাফিয়ে শক্তিশালী হেডে জাল কাঁপান। দোনারুমা প্রতিপক্ষের বাধার কারণে ফাউলের আবেদন করলেও রেফারি কানে নেননি। ৮১ মিনিটে বক্সের মধ্যে পেছাতে থাকা কোভাচিচের কাছ থেকে বল কেড়ে নেন রোহল। তারপর বক্সে ঢুকে ব্যারিকে পাস দেন। তিনি খালি জালে বল ঠেলে দেন। দ্রুত পাল্টা জবাব দেয় ম্যানসিটি। মাঝমাঠ থেকে সতীর্থের বাড়ানো বল ধরে বক্সের মধ্যে ঢুকে ব্যবধান ৩-২ এ কমান হালান্ড।
ম্যাচের অন্তিম মুহূর্ত। শেষ সুযোগ পায় সিটি। কর্নার থেকে উড়ে আসা বল গুয়েহি নিয়ন্ত্রণে নিয়ে ছেড়ে দেন। ডকু বাকি কাজ সারেন। পায়ের দারুণ কাজ দেখিয়ে বক্সের প্রান্ত থেকে একইভাবে জালে বল জড়ান, এবার গোল করেন ডান পায়ে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category