• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
Headline
দ্বিপক্ষীয় বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-হংকং বিনিয়োগ সুরক্ষা চুক্তি স্বাক্ষর লেখাপড়া রেখে বিশ্বের বুকে কোনো জাতি গৌরব অর্জন করতে পারে না : এলজিআরডি মন্ত্রী মেট্রোরেলের ৪৬টি পিয়ারে ফাটল চিহ্নিত: সংসদে জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে সম্বোধনে আর ‘মহামান্য’ ও ‘মাননীয়’ লেখা যাবে না রুল খারিজ, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র করা যাবে না প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও গ্রহণযোগ্য হবে: সিইসি সেপ্টেম্বরের শেষে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পরিবেশদূষণ নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর শিল্পে গ্যাস সংকট ঠেকাতে নতুন এলএনজি টার্মিনাল ১৫০ কূপ খননের পরিকল্পনা রয়েছে : প্রধানমন্ত্রী

যুবদল কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে বাগেরহাটে আনন্দ মিছিল

Reporter Name / ৯৯ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

স্টাফ রিপোর্টার, বাগেরহাট : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে বাগেরহাটে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ জুন) বিকালে বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মোঃ সুজন মোল্লা এই কর্মসূচি আয়োজন করে। মিছিলটি বাগেরহাট শেহরের স্বাধীনতা উদ্যান থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারন সাধারণ সম্পাদক ও বর্তমান সভাপতি প্রার্থী মোঃ সুজন মোল্লা। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তারা দলের কেন্দ্রীয় নতুন কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নসহ কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন শাহেদ সমি বাদশা,মনিরুজ্জামান সোহাগ,মাসুদুজ্জামান মাসুদ,এস কে বদরুল আলম,সাইফুজ্জামান মনা, মোঃ সুমন পাইক, আবুল হাসান,জসিম সরদার, ওমর আলী মুন্না, মুরাদ চৌধরী,রাজু মোল্লা, শেখ জিয়াউর রহমান, আসাদুজ্জামান, শহিদুল ইসলাম সোহাগ সহ জেলার ১২টি ইউনিটের শত শত নেতাকর্মীরা।
মোঃ সুজন মোল্লা বলেন, ‘কেন্দ্রীয় যুবদলের এই নতুন কমিটি আমাদের তৃণমূলে নতুন করে প্রাণের সঞ্চার করেছে। আমরা আশা করি, এই কমিটির হাত ধরেই যুবদল আরও শক্তিশালী হয়ে উঠবে। দেশের সব ধরনের উন্নয়ন কর্মকাণ্ডে রাজপথে সক্রিয় ভূমিকা রাখবে।’
তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল সবসময় অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করবে। নতুন এই কমিটি দেশ গড়ার কাজে প্রতিটি কর্মীকে উদ্বুদ্ধ করবে। পাশাপাশি গণতন্ত্রের ধারাকে আরও সুসংহত করবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category