• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
Headline
মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর দেশজুড়ে কেনাকাটায় সেরা অফার, ডিসকাউন্ট নিয়ে এলো দারাজ ৮.৮ গ্রেট ৮ সেল ভান্ডারিয়ায় চোরাই মহিষ ও পিকআপ ভ্যান উদ্ধার, চোরচক্রের সদস্য গ্রেফতার নদীদূষণ রোধে কঠোর ও সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ করবে ১১ দল রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট রমনার সিদ্ধেশ্বরীতে ভবন থেকে পড়ে সিটি করপোরেশন কর্মকর্তার মৃত্যু রাণীনগরে বীজতলা প্রস্তুত থাকলেও রোপা-আমন ধান লাগাতে পারছেন না চাষিরা নাজিরপুরে বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

রমনার সিদ্ধেশ্বরীতে ভবন থেকে পড়ে সিটি করপোরেশন কর্মকর্তার মৃত্যু

Reporter Name / ৩ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

প্রভাত রিপোর্ট: রাজধানীর রমনার সিদ্ধেশ্বরী রোডে রাংস গার্ডেন প্যালেসের নিজ ফ্ল্যাটের আট তালা থেকে নিচে পড়ে নজরুল ইসলাম (৫৫) নামের গাজীপুর সিটি কর্পোরেশনের অ্যাকাউন্টস কর্মকর্তার মৃত্যু হয়েছে । তার নামে গাজীপুরের আদাল‌তে সি আর (না‌লিশি মামলা) মামলার ওয়ারেন্ট ছিলো। বুধবার (৬ আগস্ট) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে ৬৩ বি সিদ্ধেশ্বরী রোড র‍্যাংস গার্ডেন প্যালেসে এ ঘটনাটি ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন রমনা থানার উপ-পরিদর্শক এসআই মো. উজ্জ্বল। তিনি বলেন, ‘‘মৃত নজরুল ইসলামের নামে গাজীপুরে সি আর মামলার ওয়ারেন্ট ছিল। রাতে ওই ফ্ল্যাটে পুলিশ তাকে খোঁজ করতে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে হয়তো পেছনের দরজা দিয়ে বের হয়ে বারান্দার কার্নিশে লুকিয়ে ছিলেন তিনি, বা পালানোর জন্য অন্য ফ্ল্যাটের যাওয়ার চেষ্টা করছিলেন। সে সময় হয়তো অসাবধানতা বসত ওপর থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন নজরুল।’’তিনি আরও বলেন, ‘‘পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ভোররাত পৌনে তিনটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে।’’


আপনার মতামত লিখুন :
More News Of This Category