• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
Headline
দ্বিপক্ষীয় বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-হংকং বিনিয়োগ সুরক্ষা চুক্তি স্বাক্ষর লেখাপড়া রেখে বিশ্বের বুকে কোনো জাতি গৌরব অর্জন করতে পারে না : এলজিআরডি মন্ত্রী মেট্রোরেলের ৪৬টি পিয়ারে ফাটল চিহ্নিত: সংসদে জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে সম্বোধনে আর ‘মহামান্য’ ও ‘মাননীয়’ লেখা যাবে না রুল খারিজ, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র করা যাবে না প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও গ্রহণযোগ্য হবে: সিইসি সেপ্টেম্বরের শেষে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পরিবেশদূষণ নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর শিল্পে গ্যাস সংকট ঠেকাতে নতুন এলএনজি টার্মিনাল ১৫০ কূপ খননের পরিকল্পনা রয়েছে : প্রধানমন্ত্রী

রাজধানীর বিভিন্ন সড়কে গণপরিবহন বাড়লেও বেশিরভাগই যাত্রীশূন্য

Reporter Name / ৫০ Time View
Update : সোমবার, ১ জুন, ২০২৬

প্রভাত রিপোর্ট: পবিত্র ঈদুল আজহার টানা ছুটি শেষে আজ সোমবার থেকে খুলেছে সরকারি-বেসরকারি অফিস-আদালত ও ব্যাংক-বিমা। ঈদ শেষে কর্মজীবী মানুষদের অনেকে আজও ঢাকায় ফিরছেন। ফলে সকাল থেকে ঢাকায় বেড়েছে যানবাহনের চলাচল। যদিও যাত্রী সংখ্যা কম বলছেন সংশ্লিষ্টরা।
পরিবহন শ্রমিকরা বলছেন, বিগত দিনগুলোর তুলনায় সড়কে গণপরিবহনের উপস্থিতি বেড়েছে। তবে এখনো রাজধানীর সড়কে যাত্রী সংকট আছে। সোমবার (১ জুন) রাজধানীর বিভিন্ন সড়ক ও বাসস্ট্যান্ড ঘুরে দেখা গেছে, মানুষজনের উপস্থিতি একটু কম।
ঈদুল আজহার টানা ছুটি শেষে সকাল থেকেই রাজধানীর সড়কে বেড়েছে ব্যস্ততা। সকাল থেকেই অফিসমুখী মানুষের উপস্থিতি ছিল বাসস্ট্যান্ডগুলোতে। তবে সাধারণ সময়ের তুলনায় যাত্রীদের উপস্থিতি কম। এছাড়াও সড়কে ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল ও গণপরিবহনের সংখ্যাও ছিল চোখে পড়ার মতো।
ওয়েলকাম পরিবহনের চালকের এক সহকারী বলেন, অফিস খুলেছে আজ। কিন্তু সেভাবে যাত্রী নেই। অফিস সময়ে যাত্রীর এই অবস্থা থাকে না। গাড়িতে দাঁড়ানোর জায়গা থাকে না। সেভাবে যাত্রী নেই আজ। তবে কয়েকদিনের তুলনায় রাস্তায় কিছুটা চলাচল বেড়েছে।
ট্রান্স সিলভা পরিবহনের চালকের সহকারী বিল্লাল বলেন, যাত্রী নেই। গাড়িতে ছিট ফাঁকা। এখনও সবাই ছুটি শেষ করে ফেরেনি। আজও মানুষ ঢাকায় আসছে। কাল পরশুর মধ্যে ঢাকা আবার আগের মকো হয়ে যাবে।
গাবতলী লিংক পরিবহনের চালকের সহকারী রাসেল বলেন, সকালে এক ট্রিপে মোটামুটি যাত্রী ছিল। এখন আর তেমন যাত্রী নেই। রাস্তায় গাড়ি অনেক। তবে গাড়ির তুলনায় যাত্রী নেই।
বৃহস্পতিবার (২৮ মে) সারাদেশে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। ঈদকে কেন্দ্র করে রাজধানী ছেড়েছেন লাখো মানুষ। পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকা ছেড়েছেন তারা।
ঈদুল আজহা উপলক্ষে ২৬ থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি নির্ধারিত ছিল। এছাড়া ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ২৫ মে নির্বাহী আদেশে অতিরিক্ত ছুটি ঘোষণা করে সরকার। সব মিলিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি পেয়েছেন। ফলে রাজধানী অনেকটাই ফাঁকা ছিল।


আপনার মতামত লিখুন :
More News Of This Category