• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
Headline
রাণীনগরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বিসিএস পরীক্ষায় ত্রিশাল থেকে উত্তীর্ণদের সংবর্ধনা প্রদান ত্রিশালে উপজেলা কৃষক লীগ নেতা গ্রেফতার টাঙ্গাইলে এইচআরসি গ্রুপের কর্ণধার সাঈদ হোসেন চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত ইরানে টানা সপ্তম রাতে যুক্তরাষ্ট্রের হামলা, উপসাগরীয় মার্কিন মিত্রদের ওপর পাল্টা আঘাত পাকিস্তানের সিন্ধুতে শিশুদের মধ্যে কেন এইচআইভি ছড়াচ্ছে গৃহবন্দী বলসোনারোর সঙ্গে ৩০ দিন কেউ সাক্ষাৎ করতে পারবেন না অনশনরত সোনম ওয়াংচুককে জোর করে হাসপাতালে নিয়ে গেল দিল্লি পুলিশ দাবানলের ধোঁয়া ছড়ানোর জন্য কানাডার কাছ থেকে মাশুল আদায় করবেন ট্রাম্প হরমুজের বিকল্প চালু করছে ইরাক, ডজনের বেশি চুক্তি স্বাক্ষর

রাণীনগরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

Reporter Name / ৭ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে সজীব চন্দ্র দেবনাথ (২১) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার বরেছে। শুক্রবার সন্ধায় উপজেলার করজগ্রাম এলাকা থেকে ৬০পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সজীব করজগ্রাম হিন্দুপাড়া গ্রামের অসিত চন্দ্র দেবনাথের ছেলে। এঘটনায় শুক্রবার রাতেই তার বিরুদ্ধে মামলা রুজু করে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে। জানা গেছে, মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তীতে এসআই রতন কুমার ও এএসআই ওবাইদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে শুক্রবার সন্ধায় করজগ্রাম বটতলী এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় তল্লাশী করে সজীবের নিকট থেকে ৬০পিস ইয়াবাসহ সজীবকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে মাদক
পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল জানান,এঘটনায় রাতেই সজীবের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে শনিবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category