• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
Headline
ফটিকছড়িতে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময়, অস্ত্রসহ মোবারক আটক নাজিরপুরের রাজলক্ষী মহাবিদ্যালয় বৃক্ষরোপণ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত শরণখোলায় পিএফজির উদ্যোগে সম্প্রীতির বৃক্ষরোপণ তীব্র জ্বালানি সংকট: অর্থনীতির চাপ এসে পড়েছে শেয়ারবাজারে অত্যাবশ্যকীয় ওষুধের ৬০ শতাংশের উৎপাদন বন্ধ সংসদ অধিবেশন ঘিরে শেরেবাংলা নগর এলাকায় সভা-সমাবেশ ও অস্ত্র বহন নিষিদ্ধ বদলে গেলো আমদানি নীতির কাঠামো খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগ নেতা কাশেম রিমান্ডে বাদামতলীর অবৈধ পার্কিং উচ্ছেদে ডিএসসিসি প্রশাসকের নির্দেশ ভারতীয় আগ্রাসনের বিষয়ে আরও বেশি সজাগ থাকব : পানিসম্পদ মন্ত্রী

রাণীনগরে ২ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার, ১ মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড

Reporter Name / ১৫৯ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এছাড়া থানা পুলিশের সহযোগিতায় টাস্কফোর্সের অভিযানে এক মাদকসেবীকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রাণীনগর উপজেলার কাশিমপুর ইউনিয়নের চকাদিন হিন্দুপাড়া গ্রামে একটি বিশেষ অভিযান চালানো হয়। নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর সাইফুল আলমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ওই গ্রামের রকি কুমার শাখাড়ী (২৭) নামের এক মাদক কারবারির নিজ ঘর থেকে ২ কেজি গাঁজা উদ্ধারসহ তাকে আটক করা হয়। আটককৃত রকি কুমার ওই গ্রামের শ্রী রনজিত শাখাড়ির ছেলে।
​এই ঘটনায় বুধবার বিকেলেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) তাইজুল ইসলাম বাদী হয়ে রাণীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
​রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান, গাঁজা উদ্ধারের ঘটনায় দায়েরকৃত মামলায় রকি কুমারকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
​এদিকে বুধবার দুপুরে উপজেলার পশ্চিম বালুভরা গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ ও স্থানীয় প্রশাসনের যৌথ সহযোগিতায় একটি টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়। অভিযানে রায়হান সরদার (৩৩) নামের এক ব্যক্তিকে নেশাগ্রস্ত অবস্থায় আটক করা হয়। আটককৃত রায়হান উপজেলার পশ্চিম বালুভরা গ্রামের মোজাম্মেল সরদারের ছেলে।
পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিলা ইয়াসমিন আটককৃত রায়হান সরদারকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। অভিযানকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর সাইফুল আলম ও এসআই তাইজুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকমুক্ত সমাজ গঠনে জেলাজুড়ে তাদের এই মাদকবিরোধী নিয়মিত ও যৌথ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category