• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
Headline
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট পিতার সৃজনকর্ম নিয়ে আলোচনা করবেন নুহাশ হুমায়ূন প্রখর রোদ আর গরমে ঘামে স্বস্তি দেবে চার রঙের পোশাক তাপপ্রবাহে হিটস্ট্রোকের ঝুঁকি কমাবে ৫ খাবার সেই কুমির ফেরত চান হজরত খানজাহান আলী (রহ.)-এর মাজারের খাদেম ফকির তারিকুল ইসলাম ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ ইউরোপের মাটিতে সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের ম্যাচ শুক্রবার রাত ১১টায় দুই পদ একসঙ্গে সামলানোর নজির রয়েছে : খ‌লিলুর রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি আবার পর্যালোচনা করা দরকার: মোস্তাফিজুর রহমান গণমাধ্যম কমিশন গঠনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী

রামিসা হত্যার বিচার বিলম্ব করতেই বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা: ডিএমপি কমিশনার

Reporter Name / ২ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

প্রভাত রিপোর্ট: শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত করতেই আসামিরা বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, তদন্তে চার্জশিটভুক্ত আসামিদের বাইরে অন্য কোনো ব্যক্তির সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি। বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে ‘মে মাসে জননিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনায় অর্জিত সাফল্য’ শীর্ষক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ বলেন, ‘শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার আসামিরা অন্য ব্যক্তিদের নাম জড়ানোর চেষ্টা করছে।
আমাদের ধারণা, বিচার প্রক্রিয়াকে প্রলম্বিত করার উদ্দেশ্যেই তারা এমন কৌশল নিয়েছে। তদন্তে যাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে, তাদের বাইরে আর কারও জড়িত থাকার কোনো প্রমাণ আমরা পাইনি।
সংবাদ সম্মেলনে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি, ছিনতাই প্রতিরোধ, ট্রাফিক ব্যবস্থাপনা, এআইভিত্তিক নজরদারি, ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ এবং সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোনের তার চুরির ঘটনাসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন ডিএমপি কমিশনার।
তিনি জানান, সচিবালয়ে রেড টেলিফোনের তার চুরির ঘটনায় জড়িত একজন আউটসোর্সিং কর্মী ও একটি ভাঙারি দোকানের মালিককে গ্রেপ্তার করা হয়েছে।
তাদের কাছ থেকে প্রায় আট কেজি চোরাই তার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে। রাজধানীতে এআইভিত্তিক ট্রাফিক নজরদারি ব্যবস্থা আরও সম্প্রসারণের পরিকল্পনার কথাও জানান তিনি। তিনি বলেন, বর্তমানে ঢাকার ৫৭টি গুরুত্বপূর্ণ পয়েন্টে ৭০টি এআই ক্যামেরা কার্যক্রম পরিচালনা করছে। ট্রাফিক আইন লঙ্ঘনের ক্ষেত্রে পুলিশ সদস্য বা সরকারি গাড়ির বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এছাড়া প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধে অভিযান জোরদার করা হচ্ছে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, নিয়ম অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে ডাম্পিংসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category