• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
Headline
নারায়ণগঞ্জের ফতুল্লায় দৌড়ে প্রাণ বাঁচানো পুলিশ কর্মকর্তা ক্লোজড ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে ধরা আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল পুরোপুরি চালু করতে ১,৪১০ কোটি টাকা বরাদ্দ চাইল কর্তৃপক্ষ স্টেডিয়ামের পরিবেশ ফেরাতে নিরাপত্তাকর্মীদের ভূমিকা জরুরি: ক্রীড়া প্রতিমন্ত্রী নিরাপদ ও সময়সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তোলা সরকারের লক্ষ্য : সড়ক প্রতিমন্ত্রী পলায়নের পরেও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি : রিজভী শাহজালালের তৃতীয় টার্মিনাল পাচ্ছে জাপানি কোম্পানি, চুক্তি ১৫ বছরের ঠান্ডা আবহাওয়াতেও বিদ্যুৎ থাকছে না পিজিসিবি বলছে ‘লোডশেডিং নেই’ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন জিপিএ-৫ পেলেন ১৬০০ পরীক্ষার্থী, ফেল থেকে পাস ৫৫৪৮

রামেক পরিচালকের কার্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে মারধর-ডিম নিক্ষেপ

Reporter Name / ৫৭ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, রাজশাহী : দুই বছর পর ইন্টার্নশিপ শুরু করতে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে গিয়ে অবরুদ্ধ ও মারধরের শিকার হয়েছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কলেজ শাখার সভাপতি শুভ কুমার মণ্ডল ও সাধারণ সম্পাদক নাহিদ হাসান।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা তাদের আটকে রেখে মারধর করেন। এ সময় তাদের লক্ষ্য করে ডিমও নিক্ষেপ করা হয়। পরে পুলিশ তাদের উদ্ধার করে হেফাজতে নেয়।
সকাল ১০টার দিকে হাসপাতালের পরিচালকের কার্যালয়ের পাশে তাদের অবরুদ্ধ করা হয়। খবর পেয়ে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) রাজপাড়া থানা, গোয়েন্দা শাখা (ডিবি), ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি) ও এসআরবির সদস্যরা হাসপাতালে যান। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য অবস্থান নেন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে পরিচালকের কক্ষ থেকে তাদের বের করে আনা হয়। এ সময় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা ছাত্রলীগবিরোধী স্লোগান দেন।
শুভ ও নাহিদকে নিয়ে যাওয়ার জন্য হাসপাতালের ফটকে একটি মাইক্রোবাস রাখা হয়েছিল। তাদের গাড়িতে তোলার সময় লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। একপর্যায়ে তাদের ওপর হামলা হয়। শুভকে মাইক্রোবাসে তোলা সম্ভব হলেও নাহিদ মাটিতে পড়ে যান। তখন কয়েকজন তাকে কিল-ঘুষি ও লাথি মারেন। পরে সিআরটি সদস্যরা তাকে উদ্ধার করে অন্য একটি গাড়িতে তুলে নেন।
শুভ রামেকের ৫৯তম এবং নাহিদ ৬০তম এমবিবিএস ব্যাচের শিক্ষার্থী। পঞ্চম বর্ষ শেষ করে তারা হাসপাতালে ইন্টার্নশিপ শুরু করেছিলেন। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা এবং আন্দোলনের বিপক্ষে অবস্থান নেয়ার অভিযোগে ২০২৪ সালের ৬ নভেম্বর হাসপাতাল কর্তৃপক্ষ তাদের ইন্টার্নশিপ দুই বছরের জন্য স্থগিত করে। সম্প্রতি সেই মেয়াদ শেষ হওয়ায় পুনরায় ইন্টার্নশিপ শুরু করার চেষ্টা করছিলেন তারা। এ উদ্দেশ্যেই মঙ্গলবার হাসপাতালে যান।
হাসপাতালের পরিচালকের কার্যালয়ের সামনে থাকা কয়েকজন শিক্ষার্থী জানান, শুভ ও নাহিদ কয়েক দিন ধরে হাসপাতালের উপপরিচালক হাসানুল হাসিবের কার্যালয়ে আসছিলেন। মঙ্গলবার তিনি তাদের হাসপাতালের পরিচালকের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করেন। এ জন্য তারা পরিচালকের কার্যালয়ের পাশের অপেক্ষাকক্ষে বসেছিলেন। এর মধ্যে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা সেখানে গিয়ে তাদের মারধর করেন। পরে তাদের পরিচালকের রুমে নিয়ে দরজা বন্ধ করে দেয়া হয়। খবর পেয়ে পুলিশ সেখানে যায়।
রামেক ছাত্রশিবিরের সভাপতি রমিজ মুত্তাকিন বলেন, স্বৈরাচার হাসিনা ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে। এই অবস্থায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা কীভাবে হাসপাতালে প্রবেশ করলেন, সেটির তদন্ত প্রয়োজন। যারা তাদের হাসপাতালে এনেছেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি।
রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ বলেন, ইন্টার্নশিপ স্থগিতের মেয়াদ শেষ হওয়ার পর নিয়ম অনুযায়ী পুনরায় আবেদন করতে হয়। অ্যাকাডেমিক কাউন্সিল অনুমোদন দিলে তারা ইন্টার্নশিপ করতে পারবেন। কিন্তু শুভ ও নাহিদ আবেদন না করেই পরিচালকের সঙ্গে দেখা করতে এসেছিলেন। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
আরএমপির মুখপাত্র ও গোয়েন্দা শাখার উপপুলিশ কমিশনার (ডিসি) গাজিউর রহমান বলেন, তাদের বিরুদ্ধে আগে থেকেই পুলিশের কাছে বিভিন্ন অভিযোগ ছিল। হাসপাতাল থেকে তাদের গ্রেফতার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category