• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
Headline
দ্বিপক্ষীয় বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-হংকং বিনিয়োগ সুরক্ষা চুক্তি স্বাক্ষর লেখাপড়া রেখে বিশ্বের বুকে কোনো জাতি গৌরব অর্জন করতে পারে না : এলজিআরডি মন্ত্রী মেট্রোরেলের ৪৬টি পিয়ারে ফাটল চিহ্নিত: সংসদে জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে সম্বোধনে আর ‘মহামান্য’ ও ‘মাননীয়’ লেখা যাবে না রুল খারিজ, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র করা যাবে না প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও গ্রহণযোগ্য হবে: সিইসি সেপ্টেম্বরের শেষে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পরিবেশদূষণ নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর শিল্পে গ্যাস সংকট ঠেকাতে নতুন এলএনজি টার্মিনাল ১৫০ কূপ খননের পরিকল্পনা রয়েছে : প্রধানমন্ত্রী

রাশিয়ায় এক লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর প্রস্তাব

Reporter Name / ৪৫ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

প্রভাত রিপোর্ট: আগামী এক বছরের মধ্যে রাশিয়ায় বাংলাদেশি কর্মী সংখ্যা এক লাখে উন্নীত করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে রুশ কর্তৃপক্ষ ইতিবাচক সাড়া দিয়েছে এবং দ্রুত প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়ে সম্মত হয়েছে। সোমবার (৮ জুন) মস্কোয় অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এ প্রস্তাব উত্থাপন করেন। বর্তমানে প্রায় ১০ হাজার বাংলাদেশি বিভিন্ন খাতে রাশিয়ায় কর্মরত। এ বিষয়ে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শিগগির সম্পন্ন হবে বলে উভয়পক্ষ আশা করছে। মঙ্গলবার (৯ জুন) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম ভূইয়া এসব তথ্য জানান। তিনি জানান, বৈঠকে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বিদ্যমান বাণিজ্যের পরিমাণ সম্ভাবনার তুলনায় অনেক কম বলে মত দেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বিশেষ করে রাশিয়ার বাজারে বাংলাদেশের তৈরি পোশাক ও ওষুধ রপ্তানি দ্রুত বাড়ানোর সম্ভাবনার কথা তুলে ধরেন। এ বিষয়ে বাংলাদেশ থেকে একটি ব্যবসায়ী প্রতিনিধিদলকে আগামী কয়েক সপ্তাহের মধ্যে রাশিয়া সফরের আমন্ত্রণ জানাতে আগ্রহ প্রকাশ করে রুশ পক্ষ।
বৈঠকে প্রযুক্তিখাতে সহযোগিতা, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে সহযোগিতার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। ড. খলিলুর রহমান কৃষি ও স্বাস্থ্যখাতে এআই প্রযুক্তির প্রয়োগ বিষয়ে রাশিয়ার একটি প্রতিনিধিদলকে বাংলাদেশ সফরের প্রস্তাব দেন। রুশ কর্তৃপক্ষ এ প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে। এছাড়া বাংলাদেশের জাতীয় এআই নীতিমালা প্রণয়ন এবং এআই বিষয়ে উৎকর্ষ কেন্দ্র প্রতিষ্ঠায় সহায়তা করতে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান তিনদিনের সরকারি সফরে রাশিয়ায় অবস্থান করছেন। সফরে তার সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।


আপনার মতামত লিখুন :
More News Of This Category