• রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
Headline
কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাসেবা ও শৃঙ্খলায় বাড়ছে রোগীদের আস্থা নাজিরপুরের সেখমাটিয়ায় ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ-চীনের সম্পর্ক এখন ইতিহাসের অন্যতম সেরা পর্যায়ে: রাষ্ট্রদূত এ সরকার সবসময় জনগণের পাশে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ চায় চীনের মতো একটি শক্তি পাশে থাকুক: মির্জা ফখরুল স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ আটকাতে ইসিতে জামায়াতের প্রস্তাব নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব এসএসসি পরীক্ষার ফল ২০ জুলাই প্রকাশিত হচ্ছে না যারা ট্রল করছে তারা কেউ ছাত্র নয়: শিক্ষামন্ত্রী

‘রেফারিদের প্রতি আমার পূর্ণ আস্থা আছে- সতর্কবার্তা স্পেন কোচের

Reporter Name / ৮ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

প্রভাত স্পোর্টস: বিশ্বকাপে আর্জেন্টিনাকে রেফারির বিশেষ সুবিধা দেয়ার অভিযোগে বিতর্ক হয়েছে। শেষ ষোলোয় আর্জেন্টিনার কাছে হারের পর মিসরের কোচ হোসাম হাসান এবং খেলোয়াড় মোস্তাফা জিকো রেফারির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তোলেন। এমনকি মিসর সেই ম্যাচের রেফারিং নিয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগও করে।
সেই সতর্কতা থেকেই হয়তো এবার আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে রেফারির ভূমিকা নিয়ে কথা বলেছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। তিনি বলেছেন, রবিবার রাতে নিউ জার্সির স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনালে স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিচের দায়িত্ব হবে খেলার নিয়ম কঠোরভাবে প্রয়োগ করা।
স্পেনের কোচের মতে, রেফারি কোনোভাবেই শিথিলতা দেখাতে পারেন না বা নিয়মের সীমা অতিক্রমের সুযোগ দিতে পারেন না। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, স্পেন নিজেদের খেলার পরিকল্পনা থেকে সরে গেলে ভুগতে হবে।
স্প্যানিশ দৈনিক স্পোর্তকে দেওয়া সাক্ষাৎকারে দে লা ফুয়েন্তে বলেন, ‘রেফারি কোনোভাবেই শিথিলতা দেখাতে পারেন না কিংবা নিয়ম ভাঙার সুযোগ দিতে পারেন না। ফুটবলের বৈধতার যে সীমারেখা আছে, তা কোনোভাবেই অতিক্রম করা উচিত নয়।’ তবে রেফারিদের ওপর নিজের পূর্ণ আস্থার কথাও জানিয়েছেন স্পেন কোচ। তাঁর ভাষায়, ‘রেফারিদের প্রতি আমার পূর্ণ আস্থা আছে। একই সঙ্গে আমাদেরও পরিষ্কারভাবে জানা আছে, এমন ম্যাচে কীভাবে খেলতে হয়।’
কোচিং কোর্সে লিওনেল স্কালোনির প্রশিক্ষক ছিলেন লুইস দে লা ফুয়েন্তে। সেই সম্পর্কের প্রসঙ্গ টেনে স্পেনের এ কোচ বলেন, ম্যাচে সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে স্পেনের নিজেদের খেলার ধরন ধরে রাখা। দে লা ফুয়েন্তে বলেন, ‘আর্জেন্টিনা তাদের মতো করেই খেলবে। কিন্তু আমাদের মনোযোগ থাকতে হবে শুধু নিজেদের খেলায়। নিজেদের ফুটবল আরও শক্তিশালী করা এবং সেটিকে আরও উন্নত করাই আমাদের লক্ষ্য।’
তবে নিজেদের দর্শন থেকে সরে না যাওয়ারও বার্তা দিয়েছেন স্পেন কোচ। তাঁর ভাষায়, ‘আমরা যদি আমাদের ফুটবল দর্শন ও খেলার ধরন থেকে বিচ্যুত হই, তাহলে ভুগতে হবে।’ সর্বশেষ ইউরোজয়ী কোচ আরও বলেন, ‘আমরা ফুটবলটা ফুটবলের মতো খেলতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। নিজেদের ভাবনায় অটল থাকতে চাই, কোনো উসকানিতে পা দিতে চাই না। অবশ্য এর মানে এই নয় যে আর্জেন্টিনা এমন কিছু করবে।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category