• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
Headline
সরকারি-বেসরকারি ওয়েবসাইটে পিএইচপি নিরাপত্তার ঝুঁকি, ফের সতর্কতা মালয়েশিয়ার ৩০ সদস্যের প্রতিনিধিদল বাংলাদেশে আসছে সোমবার বিমানের দাম্মাম ও রিয়াদের ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত এখনও বাড়তি দামে কিনতে হচ্ছে রান্নার গ্যাস, আবার বাড়ানোর প্রস্তাব বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছে : শফিকুর রহমান হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেবো না : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ, বাণিজ্য, কর্মসংস্থান, প্রযুক্তি এবং মানবসম্পদ উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব পাবে টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির নিশ্ছিদ্র নিরাপত্তায় নিজ বাড়িতে দাফন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী এডিপি বাস্তবায়নে রেকর্ড ধস, প্রথম প্রান্তিকে হার ৩.৮৯%

রোনালদোর গোলের সেঞ্চুরি, শীর্ষে ব্যবধান বাড়ালো আল নাসর

Reporter Name / ৯৬ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

প্রভাত স্পোর্টস: সৌদি প্রো লিগে সময়টা ভালোই যাচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর। লিগে শততম গোলের দেখা পেয়েছেন।। তার ওপর নিজেদের শীর্ষস্থান আরও মজবুত করেছে তার দল আল নাসর। জোয়াও ফেলিক্সের হ্যাটট্রিক ও ক্রিস্টিয়ানো রোনালদোর ১০০তম গোলে ভর করে আল শাবাবকে ৪-২ গোলে হারিয়েছে আল নাসর। এই জয়ে সৌদি প্রো লিগে চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলালের চেয়ে এখন তারা পাঁচ পয়েন্ট এগিয়ে।
ম্যাচের শুরুতেই দাপট দেখাতে শুরু করেন ফেলিক্স। ১০ মিনিটের মধ্যে জোড়া গোল করে আল নাসরকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি। তবে প্রথমার্ধের শেষদিকে ইয়ানিক কারাস্কোর গোলে ব্যবধান কমায় আল শাবাব। বিরতিতে আল নাসর এগিয়ে ছিল ২-১ ব্যবধানে।
রোনালদো ম্যাচের ৭৫ মিনিটে সাদিও মানের বাড়ানো বল থেকে দুর্দান্ত ফিনিশে গোল করেন। ক্যারিয়ারের ৯৭১তম গোলের পাশাপাশি এটি ছিল সৌদি প্রো লিগে তার ১০০তম গোল। চলতি মৌসুমে লিগে এটি তার ২৬তম। সব প্রতিযোগিতা মিলিয়ে আল নাসরের হয়ে রোনালদোর গোলসংখ্যা এখন ১২৭।
আল নাসর শুরুতে নিয়ন্ত্রণ নিলেও আলি আল-বুলাইহির গোলে ম্যাচে ফেরার আশা জাগিয়েছিল আল শাবাব। ফলে শেষদিকে কিছুটা চাপে পড়ে যায় আল নাসর। কিন্তু পেনাল্টি থেকে নিজের তৃতীয় গোল করে ম্যাচের ভাগ্য নিশ্চিত করেন ফেলিক্স।
পয়েন্ট টেবিলে ৩২ ম্যাচ শেষে আল নাসরের সংগ্রহ এখন ৮২ পয়েন্ট। এক ম্যাচ কম খেলা দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের চেয়ে তারা পাঁচ পয়েন্টে এগিয়ে। আগামী ১২ মে মুখোমুখি হবে আল নাসর ও আল হিলাল। এই ম্যাচটি শিরোপা নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category