• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

রোনালদো ইস্যুতে পর্তুগাল কোচের ওপর ডেনমার্ক তারকার ধাক্কা

Reporter Name / ৭৮ Time View
Update : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

প্রভাত স্পোর্টস : ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরে ডেনমার্ক ও পর্তুগালের ম্যাচটি নিয়ে বাড়তি উত্তেজনা তৈরি হয়েছিল। নরওয়ের পর ডেনমার্ক ম্যাচেও তাকে বেঞ্চে রাখা হবে, কোচের এমন মন্তব্যের পর ক্যাম্প ছাড়েন সিআরসেভেন। তাকে ছাড়াই ম্যাচটি ৪-২ গোলে জিতেছে পর্তুগাল। কিন্তু ম্যাচ শেষে একটি ঘটনা বেশ বিতর্কের জন্ম দিয়েছে। ডেনমার্কের তারকা খেলোয়াড় রাসমুস হয়লুন্দ ধাক্কা দিয়েছেন পর্তুগাল কোচ জর্জ জেসুসকে। বৃহস্পতিবার রাতে ফুল টাইমের পর ক্যামেরায় দেখা যায়, হয়লুন্দ জেসুসের দিকে এগিয়ে যাচ্ছেন। দুই দলের শুভেচ্ছা বিনিময়ের সময় পর্তুগাল কোচের বুকে হালকা ধাক্কা দেন নাপোলি স্ট্রাইকার। ধারণা করা হচ্ছে, রোনালদো ইস্যুতে প্রতিশোধ নিয়েছেন হয়লুন্দ।
রোনালদোর ক্যাম্প ছাড়ার সঙ্গে হয়লুন্দের পর্তুগাল কোচকে ধাক্কা দেওয়ার সম্পর্ক কী! দুইয়ে দুইয়ে চার মেলানো হচ্ছে তার উদযাপনের কারণে। ৫৩তম মিনিটে হয়লুন্দ দলের দ্বিতীয় ও সমতাসূচক গোল করার পর উঁচুতে লাফিয়ে দুই হাত প্রসারিত করে ‘সিউ’ উদযাপন করেন, যা করতে দেখা যায় রোনালদোকে।
রোনালদো না থাকলেও তাকে স্মরণ করালেন হয়লুন্দ। তারপর জেসুসকে দিলেন ধাক্কা। বলা যায়, পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীকে নিয়ে জেসুসের আচরণে ক্ষুব্ধ তিনি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category